Monday, April 6, 2026

কলকাতার সবুজ ফেরাতে ৫ হাজার গাছ লাগাবে শাহরুখ খানের KKR

Date:

Share post:

আমফান-বিধ্বস্ত কলকাতায় হাজার হাজার গাছ উপড়ে গিয়েছে৷ বিপন্ন হয়েছে কলকাতার সবুজ৷

বিধ্বস্ত কলকাতার দিকে এবার সাহায্যের হাত বাড়ালেন শাহরুখ খান। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ তাঁর কলকাতা নাইট রাইডার্সের তরফে কলকাতায় সবুজ ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন।
শাহরুখ খানের সংস্থা কেকেআর ও মির ফাউন্ডেশন যৌথ উদ্যোগে ঘোষণা করেছে আমফানের জেরে ধ্বস্ত শহরের ছবি আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার কাজে হাত লাগাতে চায় তাঁরা। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কেকেআর ইতিমধ্যেই আর্থিক অনুদান ঘোষণা করেছে। এবার জুহি চাওলার নেতৃত্বে কেকেআর কলকাতায় ৫ হাজার গাছের চারা রোপণ করার সিদ্ধান্ত নিয়েছে। ক্ষতিগ্রস্ত বাংলার বুকে ফের সবুজায়ণের প্রতিশ্রুতি দিচ্ছে তাঁরা।কেকেআর- এর সিইও ও এমডি ভেঙ্কি মাইসোর বলেছেন, ‘পশ্চিমবঙ্গ ও সিটি অফ জয় কলকাতা আমাদের কাছে বিভিন্ন কারণে স্পেশ্যাল। বহু বছর ধরে রাজ্য ও কলকাতার মানুষ কেকেআরকে তাঁদের সমর্থন ও ভালোবাসা দিয়েছে। এটা আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা দুর্গতদের পাশে থাকার জন্য।’

Related articles

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...