Friday, April 3, 2026

চিনা সেনাকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার বার্তা দিলেন প্রেসিডেন্ট শি

Date:

Share post:

লাদাখ সীমান্তে ভারতের সঙ্গে উত্তেজনা তৈরির মধ‍্যেই চিনের সামরিক প্রস্তুতি ও প্রশিক্ষণ বাড়ানোর জন্য নিজের দেশের সেনাবাহিনীকে নির্দেশ দিলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) উদ্দেশে শি-র স্পষ্ট বার্তা, খুব খারাপ পরিস্থিতির কথা আগাম ভেবে রেখে সেই অনুযায়ী প্রশিক্ষণ ও যুদ্ধের জন্য প্রস্তুতি বাড়াতে হবে, যাতে দ্রুত ও দক্ষতার সঙ্গে সব রকম জটিল পরিস্থিতির মোকাবিলা করা যায়। আর তার মাধ্যমে রক্ষা করা যায় দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্বার্থ।

লাদাখে ভারত-চিন সীমান্তে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে যখন চরম উত্তেজনা তৈরি হয়েছে, তখন পিএলএ-র উদ্দেশে চিনা প্রেসিডেন্টের এই বার্তার গূঢ় উদ্দেশ‍্য বোঝার চেষ্টা শুরু করেছেন অনেকেই। বিশেষ করে যখন ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপারে লাদাখের গালওয়ান উপত্যকায় সেনা মোতায়েন আচমকাই বাড়িয়ে দিয়েছে পিএলএ। এমনকি তিব্বতের গাড়ি কুনসা বিমানবন্দরে রাতারাতি বায়ুসেনা ঘাঁটি তৈরি করেছে চিন।

চিনের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি শি। সেই সঙ্গে তিনি পদাধিকার বলে সেন্ট্রাল মিলিটারি কমিটির চেয়ারম্যান। চিনের আইনসভা তথা ত্রয়োদশ ন্যাশনাল পিপলস কংগ্রেসের তৃতীয় অধিবেশন এখন চলছে। সেখানে একটি প্লেনারি সেশনে বক্তৃতা প্রসঙ্গে চিনা প্রেসিডেন্ট এই মন্তব্য করেছেন। তাঁর কথায়, কোভিড মহামারি আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভূত প্রভাব ফেলেছে। চিনের নিরাপত্তা ও উন্নয়নের প্রশ্নে তার তাৎপর্য রয়েছে। মহামারি মোকাবিলার পাশাপাশি ভ্যাকসিন ও ওষুধের জন্য সামরিক গবেষণাও বাড়াতে হবে।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...