করোনা-আমফান বিপর্যয় নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের

Date:

Share post:

পশ্চিমবঙ্গের রাজ্যপালের আসন অলংকৃত করার পর থেকেই রাজ্য সরকারের সঙ্গে জগদীপ ধনকড়ের মতবিরোধ কার্যত রোজনামচা। বিভিন্ন ইস্যুতে রাজ্য-রাজ্যপাল সংঘাত অভ্যাসে পরিণত করেছে বঙ্গবাসী। করোনা কিংবা আমফানের বিপর্যস্ত বাংলাতেও তার ব্যতিক্রম হয়নি।

সাংবিধানিক প্রধান হওয়া সত্ত্বেও কেন সব বিষয়ে তাঁর মতামত নেওয়া হয় না। কেন তাঁকে গুরুত্ব দেওয়া হয় না। এসব নিয়ে শুরু থেকেই রাজ্য সরকার বা তার প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অভিমান-ক্ষোভ বারেবারে প্রদর্শন করেছেন ধনকড়। আবার কখনও কখনও উল্টো পথে হেঁটে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর প্রশংসাও করেছেন।

অন্যদিকে, রাজ্য সরকারও বিভিন্ন সময়ে রাজ্যপালের ভূমিকার নিন্দা করেছে। একটি নির্বাচিত সরকার কেন একজন মনোনীত ব্যাক্তির কথায় সবক্ষেত্রে উঠবে-বসবে সে প্রশ্ন তুলেছেন রাজ্যের নেতা-মন্ত্রীরা।

এবার সব কিছুকে দূরে সরিয়ে রাজ্যের করোনা পরিস্থিতি, সুপার সাইক্লোন আমফান পরবর্তী অবস্থা ও পরিযায়ী শ্রমিক ইস্যু নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়কে বিস্তারিত জানালেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। আজ, শুক্রবার বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন তিনি। দু’ঘণ্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। কাজ নিয়ে আলোচনা হওয়ায় খুশি দু’পক্ষই।

spot_img

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...