Sunday, June 21, 2026

অভিনেত্রীর গাড়ি ভাঙচুরকে কেন্দ্র করে উত্তপ্ত নিউ আলিপুর থানা

Date:

Share post:

হঠাৎ দুই পক্ষের সংঘর্ষ ঘিরে উত্তপ্ত দক্ষিণ কলকাতার নিউ আলিপুর থানা। গতকাল, বৃহস্পতিবার রাতে পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডে দুই পক্ষের ব্যাপক অশান্তিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। যার আঁচ গিয়ে পড়ে নিউ আলিপুর থানা চত্বরে।

ঘটনার সূত্রপাত, নিউ আলিপুর থানার অন্তর্গত মাঝেরহাট কলোনি এলাকায়। একটি পক্ষের অভিযোগ, এক অভিনেত্রী মাঝেরহাটে এক আত্মীয়ের বাড়িতে যান। সেখানে অভিনেত্রী ও তাঁর সঙ্গীদের গাড়ি ভাঙচুর করে এলাকার কিছু লোক। তবে ঠিক কী কারণে অভিনেত্রীর গাড়ি ভাঙচুর হলো তা স্পষ্ট নয়। তবে অভিনেত্রীর অভিযোগ, তাঁকে শ্লীলতাহানি করা হয়েছে। পাল্টা লোক নিয়ে এসে মারধর করা হয়েছে বলে অভিযোগ আবার অন্য পক্ষের।

এদিকে অপরপক্ষের অভিযোগ, স্থানীয় এক নাবালিকাকে কটূক্তি করাতেই নাকি এই অশান্তি। এরপর দুই পক্ষই নিউ আলিপুর থানায় অভিযোগ জানায়। দুই পক্ষই দুই প্রভাবশালী রাজনৈতিক নেতার অনুগামী বলে জানা গিয়েছে। ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। নিউ আলিপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...