Monday, March 23, 2026

কেন্দ্রের অনুমতির অপেক্ষা নয়, পরিযায়ীদের বিশেষ বিমানে রাজ্যে ফেরাচ্ছে সোরেন সরকার

Date:

Share post:

করোনা এবং লকডাউন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার পালা চলছে। কেউ কেউ টাকার অভাবে হেঁটেই বাড়ি ফিরছেন। আবার কেউ কেউ শ্রমিক স্পেশাল ট্রেনে বা বাসে বাড়িতে ফিরতে। কারোর তো বাড়িতে ফিরে আসার সৌভাগ্য টুকুও হচ্ছে না। কারণ মাঝপথেই প্রাণ হারাচ্ছেন। তবে পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্য থেকে ফিরিয়ে আনার এক অনন্য নজির গড়লো ঝাড়খন্ড সরকার।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন লেহ–তে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বিমানে করে নিজের রাজ্য অর্থাৎ ঝাড়খন্ডে ফিরিয়ে আনার ব্যবস্থা করল। সেখানে আটকে পড়েছিলেন সাতজন পরিযায়ী। ঝাড়খণ্ড সরকারের উদ্যোগে বাটালিক থেকে ফিরবে বিমান। শুক্রবার বিকেলে লেহ থেকে এই বিমান ছাড়বে। ৬০ জনকে নিয়ে সেই বিমান দিল্লি পৌঁছবে দুপুর দুটোয়। তারপর দিল্লি থেকে সন্ধে ছ’‌টায় বিমান ছাড়বে। রাঁচি পৌঁছবে রাত আটটায়। পরিযায়ী শ্রমিকদের আনতে বিমানবন্দরে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নিজে।

পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য গত ১২ তারিখ ঝাড়খণ্ডের মুখ্যসচিব কেন্দ্রীয় সরকারকে চিঠি লেখেন। জানান, কেন্দ্র আন্দামান , লাদাখ ও উত্তর পূর্ব ভারতে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বিমানে ফেরানোর অনুমতি দেন। এরপর মুখ্যমন্ত্রী নিজেও ব্যক্তিগতভাবে কেন্দ্রীয় সরকারকে একটি চিঠি লিখে এই আবেদন করেন। তবে কেন্দ্রের তরফে ওই চিঠির কোনো সদুত্তর পায়নি বলেই জানান সোরেন।

এরপর আর দেরি না করেই নিজেরাই পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে বিমানের ব্যবস্থা করেছে ঝাড়খণ্ড সরকার। জানা গিয়েছে, খুব শীঘ্রই আরও দুটি বিমানে আন্দামান থেকে ৩২০ জন পরিযায়ী শ্রমিককে ফেরানো হতে পারে।

Related articles

বাংলাজুড়ে জনসংযোগ-পাড়া বৈঠকে ঝড় তুলছেন তৃণমূল প্রার্থীরা, মঙ্গলবার থেকে নির্বাচনী প্রচারে মমতা-অভিষেক

ক্যালেন্ডারের পাতায় ঠিক একমাস বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন। আর তার ঠিক ত্রিশ দিন আগে থেকে...

আরজি কর লিফট-মৃত্যু কাণ্ডে এবার জনস্বার্থ মামলা হাই কোর্টে

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকে মৃত্যুর ঘটনায় এবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। হাসপাতালের...

ক্যানিং পূর্বে আরাবুল, ভাঙড়েই নওশাদ: বাম-আইএসএফ সমঝোতার প্রথম তালিকায় চমক

ঈদের পর প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে কথা দিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। সেই মতো সোমবার বিধানসভা নির্বাচনের জন্য ২৩...

মিলছে না LPG: নাহুমসের পরে বন্ধ হাতিবাগানের ‘নব মালঞ্চ’!

জয়িতা মৌলিক LPG-র সংকটের জেরে জের বাংলার সাধারণ মানুষ। একই সঙ্গে তীব্র সমস্যায় হোটেল- রেস্তোরাঁগুলি (Hotel-Restaurant)। কিছু জায়গায় কাঠ-কয়লায়...