Saturday, June 27, 2026

Breaking: তুমিই বহিষ্কৃত ছিলে, তোমাকে কেন উত্তর দেব? সুদীপকে সাধন

Date:

Share post:

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাঠানো শো কজের চিঠির কৌশলী জবাব দিলেন সাধন পান্ডে।

উত্তর কলকাতা জেলা তৃণমূলসূত্রে খবর, শুক্রবার বিকেলে জেলা সভাপতি সুদীপের দপ্তরে সাধনের চিঠি এসেছে।

জানা গিয়েছে, সাধন পান্ডে লিখেছেন সুদীপ নিজেই যেহেতু দলবিরোধী কাজের অভিযোগে দল থেকে সাসপেন্ড ছিলেন এবং দলের বিরুদ্ধে ভোটেও লড়েছেন, তাই সুদীপের কাছে তিনি নিজের আনুগত্য প্রমাণের দায় রাখেন না। কারণ তৃণমূলে যোগ দেওয়ার পর থেকে তিনি কখনও দল ছাড়েননি।
সাধন লিখেছেন, তাঁর যদি কৈফিয়ত দেওয়ার হয়, তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে জানাবেন।
সাধন পান্ডে লিখেছেন, সুদীপের উচিত উত্তর কলকাতায় সংগঠনে মন দেওয়া। কারণ লোকসভা ভোটে বিপুল বুথে তৃণমূল পিছিয়ে।
সাধন আরও লিখেছেন, বাধ্য হয়ে কোনো ক্ষোভের কথা জানানো মানেই দলের শত্রু ভাবা ঠিক নয়।
সাধন চিঠিতে দলনেত্রীর সঙ্গে তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রাপথের কথা লিখেছেন। পুরনো ও সিনিয়র নেতা, কর্মীদের সম্মানের কথা বলেছেন।

জেলা তৃণমূল সূত্রে খবর, সুদীপবাবু চিঠির বিষয়টি পার্থ চট্টোপাধ্যায়কে জানিয়ে দিচ্ছেন।

সূত্র বলছে, সাধনবাবু শেষে সুদীপবাবুকে এটাও লিখেছেন যে একটি চিঠি বা রাজনৈতিক পরিস্থিতিতে তাঁদের দুজনের সম্পর্কে প্রভাব পড়বে না।

এদিকে, সাধনবাবুর শিবির মুখে কুলুপ এঁটে বসে আছে। একটি সূত্র জানাচ্ছে, তাঁর ” কৈফিয়ত” তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দিয়েছেন। তাতে তিনি কী লিখেছেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি।
এদিকে দলের নির্দেশে পরেশ পালকেও শোকজ করা হচ্ছে সাধনকে আক্রমণের জন্য।
সাধন অবশ্য এদিন মুখে কুলুপ এঁটে এলাকায় ত্রাণ ও অন্যান্য কর্মসূচিতে ব্যস্ত ছিলেন।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...