Saturday, June 27, 2026

ধোনির অবসরের জল্পনা, নেটিজেনদের জবাব দিয়েও টুইট মুছলেন সাক্ষী

Date:

Share post:

ধোনির অবসর নিয়ে বহুবার খবর ছড়িয়েছে। তবে এ বিষয়ে কখনোই মুখ খোলেননি মাহি। স্বামীর হয়ে জবাব দিয়েছিলেন তাঁর স্ত্রী সাক্ষী। কিন্তু সেই টুইট মুছে দিয়েছেন ধোনির পত্নী। কেন তিনি এই কাজ করলেন তা অবশ্য স্পষ্ট নয়।

দিনকয়েক আগে চেন্নাই সুপার কিংস-এর রূপা রমানির সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ চ্যাট চলাকালীন এই কথা ওঠে। সেই সময়ে সাক্ষী বলেন, “আমার এক বন্ধু প্রথম জানায় টুইটারে হ্যাশট্যাগ ধোনি রিটায়ার্স ট্রেন্ডিং। ঠিক করি এর জবাব আমাকে দিতে হবে। তারপর টুইট করি। তারপর সেই টুইট মুছেও দিই। ততক্ষণে সবার খবর পৌঁছে গিয়েছে।”

প্রসঙ্গত, সম্প্রতি টুইটারে ট্রেন্ডিং হয়ে যায় হ্যাশট্যাগ ধোনি রিটায়ার্স। মাহির অবসর নিয়ে কথা বলেন নেটিজেনরা। অনেকে মন্তব্য করেন, ভারতীয় দলে এভাবেই বড় প্লেয়ারদের বাদ দেওয়া হয়। কেউ নিজে থেকে সরতে চান না। এসব মন্তব্যের জবাবে সাক্ষী টুইট করে বলেন, “ এই সবটাই গুজব। লকডাউনের ফলে অনেকের মাথা খারাপ হয়েছে। যারা এসব কথা বলছেন, তাঁরা একটু নিজেদের নিয়ে ভাবুন।”

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...