Saturday, June 27, 2026

কালীঘাটে বিনা পয়সার হাট বামপন্থীদের

Date:

Share post:

করোনা সংক্রমণ শুরু হতে রাজ্যের বিভিন্ন অঞ্চলে নিম্নবিত্তদের হাতে ত্রাণ তুলে দিয়েছেন বামফ্রন্টের কর্মী- সদস্যরা। একাধিক জায়গায় আয়োজন করা হয়েছে বিনা পয়সার হাটের। রবিবার ফের বিনা পয়সার হাটের উদ্যোগ নিল সিপিআইএম। কলকাতা পুরসভার ৮৩ নং ওয়ার্ডে কালীঘাটে বিনা পয়সার হাটের আয়োজন করে সিপিআইএম। অঞ্চলের মানুষের হাতে তুলে দেওয়া হয় সবজি সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। গ্লাভস, মাস্ক পরে সামাজিক দূরত্ব মেনে কাজ করেন কর্মী-সদস্যরা। এদিন উপস্থিত ছিলেন, সিপিআইএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম, আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যুবনেতা কলতান দাশগুপ্ত, এসএফআই – এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা।

Related articles

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...