Sunday, June 28, 2026

স্বাস্থ্য বিধি মেনে ২৮ জুন খুলছে বিশ্বভারতী, জারি নির্দেশিকা

Date:

Share post:

আনলক ফেজ ওয়ানে ধীরে ধীরে ছন্দে ফিরছে দেশ। করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউন পর্বে অর্থনীতির মতো ভেঙে পড়েছে দেশের শিক্ষা ব্যবস্থাও। প্রাথমিকস্তর থেকে বিশ্ববিদ্যালয়, বন্ধ একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান। এবার শর্ত সাপেক্ষে সেগুলিও খুলতে চলেছে।

জানা যাচ্ছে, আগামী ২৮ জুন থেকে খুলে যাচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। রেজিস্টারের সই করা এমনই নির্দেশিকা জারি হয়েছে বিশ্ববিদ্যালয়ে । সেখানে ২৮ জুন থেকে ১ জুলাই-এর মধ্যে পড়ুয়াদের ছাত্রাবাসে চলে আসার জন্য নির্দেশও দেওয়া হয়েছে।

পড়ুয়ারা ফিরে আসার পর তাঁদের স্বাস্থ্য বিধি মেনে থার্মাল স্ক্রিনিং করা হবে। স্যানিটাইজ করা হবে প্রতিটি ক্লাস রুম। ক্লাস চলাকালীন সামাজিক দূরত্ব বজায় রাখা হবে।

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...