Saturday, April 4, 2026

বেনজির: নিজেদের সিদ্ধান্তে বাস ভাড়া বাড়ালো বাস মালিক ও ইউনিয়ন!

Date:

Share post:

আনলকে সরকারি বাস চললেও, সেভাবে রাস্তায় নামেনি বেসরকারি বাস। বেসরকারি বাস মালিক সংগঠনের পক্ষ থেকে প্রথমে জানানো হয়- ভাড়া বাড়ানো না হলে রাস্তায় গাড়ি নামানো সম্ভব নয়। এমতাবস্থায় 230 রুটের বাস ইউনিয়নের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধি করে রাস্তায় নামানো হয়েছে বাস। সরকারি নির্দেশ অমান্য করেই ট্রেড ইউনিয়ন এই ভাড়া নির্ধারিত করে বলে অভিযোগ। 230 রুটের বাসের ভাড়া *ন্যূনতম সাত টাকা থেকে বেড়ে হয়েছে দশ টাকা* । এরপরে ধাপে ধাপে *পাঁচ ও দশটাকা ভাড়া বাড়ানো হয়েছে* ।
বাসে নোটিশ টাঙানো হয়েছে যে করোনা পরিস্থিতির জেরে নতুন ভাড়া নেওয়া হচ্ছে। যত আসন তত যাত্রী নিয়ে এই রুটে বৃহস্পতিবার বাস চলে। এই ভাবে সরকারি নির্দেশ ছাড়া ভাড়া বৃদ্ধি হওয়ায় অসন্তোষ ছড়িয়েছে 230 রুটের বাসযাত্রীদের মধ্যে।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...