Monday, April 6, 2026

রাজ্যে কোয়ারেন্টাইন সেন্টার নিয়ে দুর্নীতির অভিযোগ তুললেন অধীর

Date:

Share post:

কোয়ারেন্টাইন সেন্টারের নাম করে বাংলায় নতুন আরেকটা দুর্নীতি শুরু হয়েছে। লোকসভায় কংগ্রেস দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী এমনই বিস্ফোরক মন্তব্য করলেন।

তাঁর কথায়, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি সরকারিভাবে কোয়ারেন্টাইন সেন্টার করবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি কথা রাখেননি। দলের কয়েকজনকে এবং ঠিকাদারদের তিনি দায়িত্ব দিয়েছেন। এদিন এমনই অভিযোগ তুললেন অধীর।

এখানেই শেষ নয়, রাজ্যের কোয়ারেন্টাই সেন্টার নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সুর চড়িয়ে অধীর চৌধুরী বলেন,
শাসক দলের কয়েকজন এবং ঠিকাদারদের দিয়ে এমন কোয়ারেনন্টাইন ব্যবস্থা করা হয়েছে, যেখানে কেউ যদি সুস্থ থাকেন, তাহলে তাঁরও করোনা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী কোয়ারেন্টাইন সেন্টারের নামে রাজ্যের মানুষকে ধোঁকা দিয়েছেন। তাঁর আরও অভিযোগ, কোয়ারেন্টাই সেন্টারের নিয়ম-কানুন মানা হচ্ছে না।

অধীর চৌধুরী রাজ্যের পরিযায়ী শ্রমিকের হিসেবেও চান মুখ্যমন্ত্রী কাছে। সেক্ষেত্রে কর্মসংস্থানের কী হাল হবে, তাও জানতে চেয়েছেন অধীর।

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...