Wednesday, April 8, 2026

আমেরিকার মাটিতে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুরের চেষ্টা, ঘটনায় তীব্র নিন্দা ভারতের

Date:

Share post:

একসময় বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি। সারা পৃথিবী তাঁকে একডাকে চেনে। এবার আমেরিকার মাটিতে মহাত্মা গান্ধীর মূর্তিতে ভাঙচুর চালানোর চেষ্টা করল। শুধু তাই নয় মূর্তিতে কালি লাগিয়ে নোংরা করার অভিযোগ উঠল। অভিযোগের তীর জর্জ ফ্লয়েড হত্যার বিরুদ্ধে গর্জে ওঠা বিক্ষোভকারীদের দিকে।

আমেরিকার ওয়াশিংটন ডিসির সামনে অবস্থিত ভারতীয় দূতাবাসের সামনে মহাত্মা গান্ধীর মূর্তি রয়েছে। ওই মূর্তি ভাঙা এবং কালি লাগানোর চেষ্টা করল একদল। বৃহস্পতিবার সকালে সংবাদ সংস্থা করে জানায় এই খবর। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ওই মূর্তি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে প্রশাসনের অনুমান থেকে ৩ জুনের মধ্যেই ঘটনাটি ঘটেছে।

ঘটনার তীব্র নিন্দা করেছে কেন্দ্রীয় সরকার। ট্রাম্প প্রশাসনের কাছে কেন্দ্র কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। আমেরিকার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে এ বিষয়ে ক্ষমা চাওয়া হয়েছে। পাশাপাশি উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তারা। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেন জাস্টার বিবৃতি দিয়ে জানান, “ওয়াশিংটনে গান্ধী মূর্তির উপর হামলা হয়েছে। এই ঘটনায় আমরা মর্মাহত। আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।”

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...