Wednesday, April 8, 2026

কোভিড মোকাবিলায় হাইড্রক্সিক্লোরোকুইনের ট্রায়াল ফের শুরুর অনুমতি দিল হু

Date:

Share post:

মাত্র এক সপ্তাহের মধ‍্যেই আগের নির্দেশ বদল করে করোনাভাইরাসের চিকিৎসায় ফের হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধের ট্রায়াল চালু করার অনুমতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। গত ২৫ মে হু ঘোষণা করেছিল, এই ওষুধ ব‍্যবহারে সাধারণ মানুষের শারীরিক অসুবিধা হতে পারে, এমন সম্ভাবনার ভিত্তিতে আপাতত বন্ধ করা হোক অ্যান্টি ম্যালেরিয়া ড্রাগ হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার। কিন্তু বিশ্বের বহু বিজ্ঞানী এই ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে প্রশ্ন তুলতেই আগের অবস্থান বদল করল হু। নিজেদের জারি করা নিষেধাজ্ঞা তুলে নিয়ে হু জানিয়ে দিল, এই ওষুধের পরীক্ষামূলক ব‍্যবহার বা ট্রায়াল থামানোর কোনও কারণ পাওয়া জায়নি।

প্রসঙ্গত, কোভিডের চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার নিয়ে ‘ল্যানসেট’ মেডিক্যাল জার্নালে গত মাসে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছিল। তাতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের এই ওষুধ দিলে তাঁদের মৃত্যুর সম্ভাবনা বেড়ে যাচ্ছে। একথা প্রকাশিত হওয়ার পরে হু এই নিষেধাজ্ঞা জারি করেছিল। হু-এর ডিরেক্টর জেনারেল ট্রেডস আডানম ঘেব্রেইসাস জানিয়েছিলেন, দুনিয়াজুড়ে বিভিন্ন দেশে কোভিডের চিকিৎসার জন্য যে সলিডারিটি ট্রায়াল গ্রুপ তৈরি হয়েছে, অর্থাৎ যাঁরা স্বেচ্ছায় বিভিন্ন ওষুধের ট্রায়ালে রাজি হয়েছেন, তাঁদের হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। কারণ এই সংক্রান্ত এক্সিকিউটিভ গ্রুপ সমস্ত সেফটি ডেটা বিবেচনা করে দেখছে। অর্থাৎ যাঁদের এই ওষুধ দেওয়া হয়েছে, তাঁদের শরীরে ড্রাগের কী ধরনের প্রভাব পড়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বাকি ওষুধগুলোর ট্রায়াল চলছে। কিন্তু আশঙ্কার সপক্ষে যথেষ্ট প্রমাণ না মেলায় শেষ পর্যন্ত স্থগিতাদেশ তুলে নিল হু।

Related articles

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...