Tuesday, March 24, 2026

জি-৭ -এ ভারতকে আমন্ত্রণ ট্রাম্পের, বেজায় চটে চিন

Date:

Share post:

জি-৭ গোষ্ঠীতে ভারত অন্তর্ভুক্ত হোক। এমনটাই চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই বিষয়ে মত নেই চিনের। রীতিমতো ক্ষুব্ধ বেজিং। সে দেশের বক্তব্য চিনের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের ‘ক্ষুদ্র বৃত্ত’ গড়ে তলর চেষ্টা ব্যর্থ হবে।

ভারত ছাড়াও রাশিয়া, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়াকে
জি-৭ গোষ্ঠীতে আনতে চাইছেন ট্রাম্প। সাতটি দেশের সঙ্গে একই মঞ্চে শামিল হবে আরও ৩ বা ৪টি দেশ। সে ক্ষেত্রে নাম পরিবর্তন হয়ে হবে জি-১০ অথবা জি-১১। এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত হলে জিনপিং এর দেশের বিরুদ্ধে ভারতের অবস্থান মজবুত হবে বলে মত বিশেষজ্ঞদের। ভারতের অন্তর্ভুক্তি প্রসঙ্গে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাউ লিজিযান বলেন, “চিন মনে করে যে কোনও আন্তর্জাতিক গোষ্ঠীর বিশ্বে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করা উচিত। কিন্তু চিনের কেউ যদি ক্ষুদ্র বৃত্ত বানানোর চেষ্টা করে, তাহলে সেই চেষ্টা ব্যর্থ হবে।”

প্রসঙ্গত, আমেরিকা, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, জাপান ও ইটালি এই সাতটি দেশকে নিয়ে তৈরি জি-৭ গোষ্ঠী। ইতিমধ্যেই জি-৭ এর আগামী সম্মেলনে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও রাশিয়া যুক্ত করার কথা ঘোষণা করেছেন ট্রাম্প। সেপ্টেম্বরের ওই সম্মেলন থেকেই চিনকে কোণঠাসা করার কাজ আরও জোরদার হবে বলে অনেকের মত। হোয়াইট হাউস বিবৃতিতে জানিয়েছে, আগামী দিনে কোন পথে চিনের মোকাবিলা করা হবে তা ঠিক করতে আমাদের বন্ধুদের ঐক্যবদ্ধ করার চেষ্টা চলছে।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...