Sunday, May 31, 2026

বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগিয়ে রথযাত্রায় ফের বৃক্ষরোপণের ডাক দিলেন দিলীপ

Date:

Share post:

আজ, ৫ জুন। বিশ্ব পরিবেশ দিবস। আমফানের কারণে এবার এই বিশেষ দিনটির গুরুত্ব অনেকাংশেই বেড়ে গিয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে। শাসক-বিরোধী থেকে শুরু করে তাই সকলেই বৃক্ষরোপণ করছেন শহর কিংবা রাজ্যজুড়ে।

আজ বিশ্ব পরিবেশ দিবসে বিভিন্ন জায়গায় গাছ লাগালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। তিনি সল্টলেকের সুকান্তনগর, সল্টলেক BF-CF ব্লক, সেক্টর ফাইভ ও সল্টলেকের বিভিন্ন রাস্তাতেও ঘুরে গাছ লাগান বিজেপি রাজ্য সভাপতি। এদিনের কর্মসূচিতে তাঁর সঙ্গে হাজির উপস্থিত ছিলেন সায়ন্তন বসু, অভিনেত্রী অঞ্জু ঘোষ-সহ বিজেপির অন্য নেতাকর্মীরাও।

দিলীপ ঘোষ বলেন, “শুধু আজকের নয়, রথযাত্রার দিনও কম করে একটি করে গাছ লাগান সকলে। পরিবেশের অক্সিজেন শূন্যতা কমাতে বৃক্ষরোপণ করতেই হবে।”

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...