Saturday, June 27, 2026

বক্স অফিসে সফল নায়িকা থাপ্পড়ের ‘ অমৃতা’

Date:

Share post:

বক্স অফিসে একের পর এক সফল ছবি তাঁর। চশমে বদ্দুর থেকে শুরু করে থাপ্পড়। বরাবরই ভিন্ন নায়িকার চরিত্রে দেখা দিয়েছে তাপসী পান্নুকে। তাঁর অভিনয় অন্য স্বাদ দিয়েছে দর্শকদের। গত এক বছরে বলিউডের সবচেয়ে সফল নায়িকা তিনি।

গত এক বছরে তার পাঁচ ছবি মুক্তি পেয়েছে। সূত্রের খবর, এই ছবিগুলির বক্স অফিসে ৩৫২ কোটি টাকার ব্যবসা করেছে। নিজের টুইটার হ্যান্ডেলে তাপসী লেখেন, “বেশ ভালো লাগছে। যদিও ব্যাপারটা আমি উপলব্ধি করিনি। কোয়ারেন্টাইনের এই সময়টা আমার পিছনে ফিরে তাকানো উচিত। নিজের যাত্রাপথ এই সময় উপভোগ করা দরকার। সবাইকে ধন্যবাদ।”

গত এক বছরে মুক্তি পেয়েছে তাপসী অভিনীত-মিশন মঙ্গল,গেম ওভার,বদলা,সান্ড কি আঁখ এবং থাপ্পড়। প্রথম দুই সপ্তাহ থাপ্পড় চলার পর লকডাউনের জেরে হলগুলি বন্ধ হয়ে। পরের ডিজিটাল প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে এই ছবি মুক্তি পায়। তাপসীর এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর সহ-অভিনেত্রী দিয়া মির্জা। তিনি টুইটারে লিখেছেন, অনেক শুভেচ্ছা আমার সিংহী। তোমার জন্য গর্ব হয়।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...