Monday, April 13, 2026

পোর্টিকোর চাঙড় ভেঙে পড়ল বর্ধমান স্টেশনে, জখম এক পরিযায়ী শ্রমিক

Date:

Share post:

বর্ধমান স্টেশন চত্বরে ফের দুর্ঘটনা । এবার চাঙড় ভেঙে পড়ল নতুন তৈরি পোর্টিকোর। এই ঘটনায় জখম হয়েছেন এক পরিযায়ী শ্রমিক। জখম অবস্থায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর চিকিৎসা চলছে।
প্রসঙ্গত, জানুয়ারি মাসে বর্ধমান স্টেশনের প্রবেশ দ্বার ভেঙে পড়েছিল। তাতে মৃত্যু হয়েছিল একজনের। সেই সময়ে রেলের গাফিলতির অভিযোগ উঠেছিল। কেন বিপজ্জনক অবস্থা সত্ত্বেও স্টেশনে প্রবেশ পথের উপরের অংশ সংস্কার করা হয়নি তা নিয়েও বিস্তর প্রশ্ন উঠেছিল।
ওই দুর্ঘটনার প্রায় দু’মাস পর নতুন ঠিকাদার সংস্থাকে দিয়ে মেরামতির কাজ শুরু হয়েছিল। কাজ শেষের পর ফের স্বাভাবিকভাবে চালু হয় রোজকার যাতায়াত। তবে সদ্য লকডাউন ওঠায় এখনও সেভাবে মানুষজনের যাতায়াত শুরু হয়নি এই স্টেশনে। নাহলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা।

Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...