Tuesday, March 17, 2026

ভারতে করোনা সংক্রমণ শিখরে পৌঁছবে অগস্ট-সেপ্টেম্বরে!

Date:

Share post:

ভারতে করোনা সংক্রমণের পিক বা সর্বোচ্চ পর্যায় আসেনি। কোরোনা নাকি তাণ্ডব শুরু করবে অগস্ট-সেপ্টেম্বরে! চিন্তা বাড়িয়ে এমনটাই জানালেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা এইমস-এর ডিরেক্টর ডক্টর রণদীপ গুলেরিয়া। তিনি জানিয়েছেন, দেশে করোনা সংক্রমণ শিখর ছোঁবে অগস্ট-সেপ্টেম্বরে।
শনিবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে ভিডিও বার্তায় এই কথা জানান এইমস-এর ডিরেক্টর। তিনি বলেন, “ভারতে এখনও করোনাভাইরাসের শিখর আসেনি। আগামী ২-৩ মাসের মধ্যে তা আসতে পারে। আমরা আশা করতে পারি অগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে শিখর দেখতে পাব। তারপরেই সংক্রমণ কমতে থাকবে।”

সংক্রমণ ছড়ালেও কোথাও কমিউনিটি ট্রান্সমিশন বা গোষ্ঠী সংক্রমণ ছড়ায়নি বলেই জানিয়েছেন ডক্টর গুলেরিয়া। তিনি বলেন, “দেশজুড়ে গোষ্ঠী সংক্রমণ ছড়ায়নি। কারণ তাহলে গোটা দেশের সব রাজ্যে সমানভাবে আক্রান্ত দেখা যেত। কিন্তু এখানে তা হয়েছে ক্লাস্টার অনুযায়ী। কয়েকটি রাজ্যেই আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। তবে হটস্পট এলাকাতে গোষ্ঠী সংক্রমণ ছড়াতে পারে।”
সম্প্রতি দিল্লি সরকার শুধুমাত্র রাজধানীর বাসিন্দাদের জন্যই হাসপাতালে বেড সংরক্ষণ করে রাখতে বলেছে। এই সিদ্ধান্তের সমালোচনার করেছেন এইমস-এর ডিরেক্টর। তিনি এই বিষয়টির সম্পূর্ণ বিরোধিতা করেন। তিনি বলেন, “চিকিৎসায় কোনও সংরক্ষণ বা সীমান্ত তৈরি করা অনৈতিক। দিল্লি সরকারকে এই বিষয়ে আরও চিন্তা করা উচিত।”

এদিকে, ভারতে গত কয়েক সপ্তাহ ধরে হঠাৎই সংক্রমণ বেড়েছে। আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। মাত্র ১৫ দিনে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ থেকে ২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা আগের দিনের রেকর্ড ভেঙে দিচ্ছে। সেইসঙ্গে বাড়ছে মৃত্যুও।

spot_img

Related articles

সংগঠনেই আস্থা: নয় জেলায় জেলা পরিষদ সভাধিপতিরাই তৃণমূলের প্রার্থী

জনসংযোগ ও মানুষের উন্নয়নের নীতিতে যেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জয়ের পরিকল্পনা করেছে...

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...