Tuesday, April 7, 2026

দিলীপের মাস্টার স্ট্রোক, গেরুয়া শিবিরে আসছেন প্রাক্তন সিপিএম সাংসদ জ্যোতির্ময়ী

Date:

Share post:

রাজ্য রাজনীতিতে নয়া চমক দেওয়ার অপেক্ষায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বামেদের প্রাক্তন সাংসদ এবং বিখ্যাত ক্রীড়াবিদ জ্যোতির্ময়ী সিকদারের হাতে লাল বা ঘাসফুলের পতাকা নয়। শিবির বদলে পদ্মফুলের পতাকা শোভা পেতে চলেছে। আনলক পর্ব শেষ হলেই কোনও এক মাহেন্দ্রক্ষণে দিলীপ পতাকা তুলে দেবেন জ্যোতির্ময়ীর হাতে। এবং বিস্মিত হওয়ার জায়গা থাকবে না, যদি জ্যোতির্ময়ী বিধানসভায় বিজেপির প্রার্থী হন।

বিগত ২-৩ বছর ধরে জ্যোতির্ময়ী নিজেকে গুটিয়ে নিয়েছেন। বামেদের সঙ্গে সম্পর্ক কার্যত নেই। দুই পক্ষই সম্পর্ক রাখার ব্যাপারে উদাসীন। ২০১৯ সালে তৃণমূলে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ডাকে সাড়া দিয়ে। কিন্তু সক্রিয়তা দেখা যায়নি।  সল্টলেকে জ্যোতির্ময়ীর বাড়ির একটু দূরেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাসস্থান। সেই সূত্রেই আলাপ, কাজ করার ইচ্ছে এবং বিজেপিতে আসার প্রশ্নে দ্বিধাদ্বন্দ্ব কাটানো। দিলীপও তাঁকে পূর্ণ মর্যাদা দিতে তৈরি। রবিবার দিলীপের বাসভবনে জ্যোতির্ময়ীর আসার কারণেই এই গুঞ্জন আরও বেড়ে গিয়েছে। যদিও দুজনেই মুখ খুলতে নারাজ।

এশিয়াডে তিনটি সোনা জিতে আসা জ্যোতির্ময়ী ২০০৪ সালে সিপিআইএমের টিকিটে কৃষ্ণনগর থেকে লোকসভা আসনে জেতেন। যদিও দ্বিতীয়বার হেরে যান তৃণমূলেরই তাপস পালের কাছে। ২০১৬ সালে সোনারপুর থেকে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করেন। কিন্তু সেই নির্বাচনেও পরাজয়ের মুখোমুখি হন জ্যোতির্ময়ী। তারপর থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে তাকে কার্যত দেখা যায়নি। ঠিক এক বছর আগে তৃণমূলে যোগ দিলেও সামনের সারিতে দেখা যায়নি। দিলীপ ঘোষের হাত ধরে রাজনীতিতে ফের সক্রিয় হতে চলেছেন দেশের প্রাক্তন এই স্পিডস্টার। এখন শুধু মাস্টার স্ট্রোক দেওয়ার সময়ের অপেক্ষা।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...