Tuesday, April 7, 2026

অমানবিক আচরণ! চিতাবাঘ মেরে মৃতদেহ নিয়ে শোভাযাত্রা

Date:

Share post:

ফের পশুর ওপর নৃশংস আচরণ মানুষের। চিতাবাঘ মেরে তার মৃতদেহ নিয়ে গোটা গ্রাম ঘুরল গ্রামবাসীরা। রীতিমত শোভাযাত্রা বের করার অভিযোগ উঠল। ঘটনা অসমের গুয়াহাটির কাটাবাড়ি এলাকার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই শোভাযাত্রার ভিডিও।

ভিডিওতে দেখা যাচ্ছে, মৃত চিতাবাঘের দেহ নিয়ে রীতিমতো উল্লাস শুরু করেছে গ্রামবাসীরা। মৃতদেহ নিয়ে গোটা গ্রাম ঘুরিয়ে তাঁরা শোভাযাত্রা করেন। স্থানীয় সূত্রে খবর, খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে ছিল ওই চিতাবাঘ। তাকে ধরার জন্য ফাঁদ পাতে গ্রামবাসীরা। ফাঁদে আটকাতেই নিশংস ভাবে হত্যা করা হয় ওই চিতাবাঘকে।

খবর পেয়েই ঘটনাস্থলে যান গরচুক পুলিশ স্টেশনের আধিকারিকরা। সঙ্গে ছিলেন বন দফতরের কর্মীরাও। চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করেছে পুলিশ। গ্রামবাসীদের এহেন আচরণে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Related articles

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...