Wednesday, March 18, 2026

করোনার সঙ্গে লড়াইয়ের মূল চাবিকাঠি, লঞ্চ হল “কোভিড বিপ” অ্যাপ

Date:

Share post:

এবার চলে এল করোনার সঙ্গে লড়াইয়ের মূল চাবিকাঠি।“কোনও উদ্বেগ নয়, বরং সচেতনতা করোনভাইরাস মহামারির সঙ্গে লড়াইয়ের মূল চাবিকাঠি।” ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি ব্যয়সাশ্রয়ী ওয়্যারলেস সাইকোলজিক্যাল প্যারামিটার নজরদারি ব্যবস্থা ‘কোভিড বিপ’ অ্যাপের সূচনা করে এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং।
এই যন্ত্র করোনা আক্রান্ত ব্যক্তি মানসিক ও স্বাস্থ্যগত ভাবে কেমন আছেন তা জানতে সাহায্য করবে।

জেনে নিন, কারা তৈরি করলেন

আইআইটি হায়দরাবাদ এবং আণবিক শক্তি দফতরের সহায়তায় হায়দরাবাদের ইএসআইসি মেডিকেল কলেজ তৈরি করেছে  ‘কোভিড বিপ’ ।
হায়দরাবাদের ইএসআইসি মেডিক্যাল কলেজের প্রচেষ্টার প্রশংসা করে ডঃ সিং বলেন, “এই প্রতিষ্ঠানটি কোভিড-১৯ সঙ্কটের সময় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার স্বার্থে আরও একটি লক্ষ্যণীয় পদক্ষেপ গ্রহণ করেছে। ‘কোভিড বিপ’ দেশকে উপহার দিয়েছে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মনির্ভর হওয়ার কথা বলেছিলেন। এই বিষয়ে সেই প্রসঙ্গ টেনে জিতেন্দ্র সিং বলেন, “দেশকে প্রকৃত অর্থেই আত্মনির্ভর করে তুলতে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় ব্যয়সাশ্রয়ী ও কার্যকর পদ্ধতি উদ্ভাবন অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন,   ‘কোভিড বিপ’ আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এক কার্যকর অ্যান্টিডট হিসেবে কাজ করবে। ‘কোভিড বিপ’ যন্ত্রটিতে এমন এক মনিটরিং ব্যবস্থা রয়েছে যা বয়স্ক ব্যক্তিদের সর্বাধিক মৃত্যু হারের ক্ষেত্রে অন্যান্য শারীরিক ব্যাধির ব্যাপারে আগাম ইঙ্গিত দেবে।

spot_img

Related articles

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...

শুরুতেই দর্শকের মন কাড়ল ‘কর্পূর’, জমজমাট স্পেশাল স্ক্রিনিং

একঝাঁক তারকার উপস্থিততে শহরে হয়ে গেল "কর্পূর"-এর স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু,...

ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে...

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে...