Saturday, April 4, 2026

প্রথমদিনের শ্যুটিংয়ে খোশমেজাজেই “রানি রাসমণি”খ্যাত দিতিপ্রিয়া

Date:

Share post:

জট কাটিয়ে শুরু হয়েছে শ্যুটিং। ধীরে ধীরে ছন্দে ফিরছে টলি পাড়া। মূলত সিরিয়ালের শ্যুটিং শুরু হয়েছে। প্রথম দিনই চুটিয়ে শ্যুটিং হল বাংলার জনপ্রিয় ধারাবাহিক “রানি রাসমণি”র। এই ধারাবাহিককের প্রথমসারির অভিনেতা-অভিনেত্রীরাও প্রায় সকলেই হাজির ছিলেন।

টালিগঞ্জের ইন্দ্রপুরী স্টুডিয়োতেই শ্যুটিং জনপ্রিয় এই ধারাবাহিকের। সামাজিক দূরত্ব বিধি ও স্বাস্থ্য বিধি মেনেই শ্যুটিং হয়েছে বলে জানা যাচ্ছে। শিল্পীরা যেমন অবসরে মাস্ক পরছেন, একইভাবে টেকনিশিয়ানরা ব্যবহার করছেন ফেস শিল্ড। শ্যুটিং ইউনিটে রাখা হয়েছে স্যানিটাইজারও।

রানি রাসমণি ধারাবাহিকের মূল চরিত্রের অভিনেত্রী দিতিপ্রিয়াকেও দেখা যায়। অফ ক্যামেরায় দিতিপ্রিয়ার মাস্ক পড়েছিলেন। দীর্ঘদিন বাদে শ্যুটিং করতে আসা দিতিপ্রিয়াকে বেশ খোশমেজাজেই দেখা যায়। প্রথমদিনের শ্যুটিংয়ে দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো করার দৃশ্যে দেখা যায় রাণী রাসমনির অভিনেত্রী দিতিপ্রিয়াকে।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...