Friday, June 26, 2026

বাড়ছে করোনা সংক্রমণ, রাজ্যে আপাতত নয় কোনও খেলাধুলা

Date:

Share post:

আনলক ফেজ ওয়ানের মধ্যে দিয়ে চললেও এখনও কোনভাবেই শুরু হচ্ছে না খেলাধুলা। জুনের শুরু থেকেও গোটা দেশের মতোই রাজ্য কিংবা কলকাতা শহরে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা। বাড়ছে মৃত্যুও। তাই

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বাংলার বিভিন্ন ক্রীড়া সংগঠনগুলির শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে আপাতত কোনও খেলাধুলাই শুরু করা যাবে না রাজ্যে।

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিওএ, সিএবি, আইএফএ
সভাপতির ও সচিবরা। দীর্ঘ আলোচনার পর সব পক্ষের মতামত ও যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত হয়, আগামী আগস্ট-সেপ্টেম্বরের আগে সামাজিক দূরত্ব বিধি মেনে কোনওভাবেই খেলাধূলা শুরু করা সম্ভব নয়।

বিশেষ করে ফুটবল, ক্রিকেট, হকি, ভলি, কাবাডি ইত্যাদি খেলাগুলি পুরোপুরি বডি কন্টাক্ট গেম। এই খেলায় সংক্রমণের অনেক বেশি ঝুঁকি থেকে যায়। একইসঙ্গে
ব্যাডমিন্টন, টেনিস কিংবা টেবল টেনিসের মতো ব্যক্তিগত ইভেন্টেও খেলোয়াড়দের বল কিংবা প্রতিদ্বন্দ্বীর সঙ্গে স্পর্শ হয়েই থাকে।

জানা গেল, নভেম্বরের আগে ক্রিকেট মরশুম হচ্ছে না। আইএফএ ঠিকই করে রেখেছিল অক্টোবরের আগে পঞ্চম থেকে প্রথম ডিভিশন শুরু করবে না। নভেম্বরে হবে প্রিমিয়ার লিগ। তাই ক্রীড়ামন্ত্রীর প্রস্তাবে আইএফএ ও সিএবি রাজি হয়ে যায়। এদিকে, প্রি-ওলিম্পিকসে প্রস্তুতির জন্য গোটা দেশেই বন্ড দিয়ে ব্যক্তিগত প্র্যাকটিস শুরু করার ব্যবস্থা করছে আইওএ।

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...