Tuesday, March 17, 2026

রথে নয়, তাহলে কীভাবে মাসির বাড়ি যাবেন কোচবিহারের মদনমোহন?

Date:

Share post:

করোনা আবহে বেশ কিছুদিন থেকেই কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন ঠাকুরের রথযাত্রা নিয়ে জল্পনা চলছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে কোচবিহার দেবত্র ট্রাস্ট বোর্ড জানাল এ বছর শতবর্ষ প্রাচীন রথে করে নয়, সুসজ্জিত চারচাকা গাড়িতে করে মন্দির থেকে মদনমোহন তাঁর মাসির বাড়ি ধামরাই মন্দিরে পৌঁছবেন। ইতিমধ্যেই এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে জেলা প্রশাসন। কোচবিহার সদর মহকুমাশাসক সঞ্জয় পাল জানান, করোনা সংক্রমণ রুখতে জনসমাগম এড়াতেই এই ব্যবস্থা। তবে এখনও পর্যন্ত কোন গাড়িতে মদনমোহন যাবেন তা স্থির হয়নি।

কোচবিহারের মদনমোহনের রথযাত্রা প্রায় ২০০ বছর পুরনো। কোচবিহারের রাজমাতার নিজস্ব মন্দির ধামরাই- সেখানেই সাতদিন মাসির বাড়িতে মহাধুমধামে কাটান মদনমোহন।আর সেই সময় ছোট মদনমোহন ঠাকুরের পুজো হয় মূল মন্দিরে।
মূল মদনমোহন বাড়ি থেকে ধামরাই মন্দিরের দূরত্ব প্রায় তিন কিলোমিটার। সম্পূর্ণ রাস্তা সুসজ্জিত কাঠের রথে করে যান মদনমোহন। কয়েক হাজার ভক্ত দড়ি টেনে নিয়ে যান মদনমোহনের রথ। কিন্তু চলতি বছরে মদনমোহন মন্দির সম্পূর্ণ বন্ধ করা রয়েছে ভক্তদের জন্য।এমনকী মন্দির খোলার অনুমতি থাকা সত্ত্বেও মদনমোহন মন্দির খোলা হয়নি। তাই চলতি বছর রথ যাত্রার ক্ষেত্রেও নিয়ম পরিবর্তন করতে বাধ্য হয়েছে প্রশাসন।
বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্তকে মেনে নিয়েছেন কোচবিহারবাসী।

spot_img

Related articles

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে...

ট্রান্সজেন্ডার সংশোধনী বিল নিয়ে উদ্বেগ, NALSA রায়ের পক্ষে সরব যুব সমাজ

ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের (Transgender Rights) সদস্য ও বিভিন্ন নাগরিক সমাজ সংগঠন ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) অ্যাক্ট, ২০১৯–এর প্রস্তাবিত...

পিছিয়ে গেল মিনি ডার্বি, মোহনবাগানে ফের চোটের উদ্বেগ

ঈদের কারণে পিছিয়ে দেওয়া হল আইএসএলের(ISL) মিনি ডার্বি। ইস্টবেঙ্গল(East Bengal )বনাম মহামেডান(Mohamedan ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ।...