Wednesday, June 24, 2026

রেলের টিকিট কেটে না চাপলে দাম মেটাতে হবে সাংসদদেরই

Date:

Share post:

রাজ্যসভার সাংসদদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল রেল মন্ত্রক। রাজ্যসভার কোনও সাংসদ এবার থেকে যদি রেলের টিকিট কেটে যাত্রা না করেন তাহলে সাংসদকেই টিকিট বাতিল করতে হবে, নতুবা টিকেটের দাম দিতে হবে।

কেন? রাজ্যসভার সচিবালয়ের কাছে বারবার অভিযোগ আসছিল একসঙ্গে অনেকগুলি টিকিট কেটে রাখছেন রাজ্যসভার সাংসদরা। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত তাঁরা ট্রেনে যাত্রা করছেন না। আবার টিকিট বাতিল না করায় সেই আসন অন্য যাত্রীদেরও বিক্রি করতে পারছে না রেল। খরচ দিতে হচ্ছে রেলমন্ত্রককে। সরেজমিনে তদন্ত করে এই ঘটনার প্রমাণ পেয়েছেন রেল কর্তারা। তারপরেই এই সিদ্ধান্ত।

নিয়ম অনুযায়ী সব সাংসদই রেল সফরের জন্য প্রথম শ্রেণির এসি পাস পান। তিনি দেশের যে কোনও প্রান্তে সফর করতে পারেন। সাংসদের এক সহকারিও এসি টু টায়ারে বিনামূল্যে সফর করতে পারেন। সাংসদের স্ত্রীও ট্রেন সফরের ক্ষেত্রে সাংসদের সমান সুবিধা পান। ২০১৯-২০ আর্থিক বছরে রাজ্যসভাকে ৪ কোটির বিল পাঠিয়েছিল রেলমন্ত্রক। টিকিটের দামের এক-তৃতীয়াংশ রাজ্যসভাকে দিতে হয়। রাজ্যসভার চাইতে লোকসভার বিল প্রায় তিন গুণ বেশি হওয়ার কথা। রাজ্যসভার বাজেট থেকে এই অপচয় কমানোর অনুরোধ করা হয়েছে। যে টিকিটগুলি ব্যবহার করা হবে না সেগুলো বাতিল করে দিতে বলা হয়েছে। সচিবালয় তাই নির্দেশ দিয়েছে সাংসদরা টিকিট ক্যানসেল না করলে সেই খরচ তাদেরই মেটাতে হবে। এর আগে রাজ্যসভার চেয়ারম্যান খরচ কমাতে সাংসদদের বিদেশ সফর বাতিল করেছিলেন এবং নতুন গাড়ি কেনার পর এক বছরের নিষেধাজ্ঞা লাগু করেন।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...