Monday, April 13, 2026

আমফান বিপর্যস্ত বাংলার পুনর্গঠনের লড়াইয়ে সামিল হতে সুন্দরবনের মানুষের পাশে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব

Date:

Share post:

সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চল, বিশেষত সুন্দরবন উপকূলবর্তী এলাকাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশেই অপূরণীয়।

কিন্তু করোনা আবহের মধ্যে আমফান বিপর্যয় নিয়েও গোটা বাংলা কোথাও যেন ঐক্যবদ্ধ রয়েছে। বাংলার পুনর্গঠনের লড়াইয়ে সামিল ইস্টবেঙ্গলের সবচেয়ে জনপ্রিয় ফ্যান ক্লাব “ইস্টবেঙ্গল দ্য রিয়েল পাওয়ার (ইবিআরপি)”। শুধুমাত্র একটি ফুটবল ক্লাবের সমর্থক হয়ে থাকাই নয়, বছরে ৩৬৫দিন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত করার ব্রত নিয়ে এগিয়ে চলেছে ইস্টবেঙ্গল দ্য রিয়েল পাওয়ার।

তারই অঙ্গ হিসেবে বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা ও কার্যকলাপের অতীত গৌরব এবং ঐতিহ্যকে মাথায় রেখে প্রোজেক্ট “Ctrl + Z Bengal”-এর মাধ্যমে বাংলাকে পুনর্গঠনের প্রয়াসে আত্মনিয়োগ করেছে ইস্টবেঙ্গল দ্য রিয়েল পাওয়ার। তাদের নিজস্ব প্রোজেক্ট “Ctrl + Z Bengal”-এর মাধ্যমে বাংলাকে পুনর্গঠনের প্রয়াসে নেমেছে লাল-হলুদ ফ্যান ক্লাবটি।

এদিন সুন্দরবনের আমফান দুর্গতদের মধ্যে ২,৫০০ কেজি ত্রাণবন্টন করলো ইবিআরপি। তাদের ত্রাণে কী কী ছিল, দেখুন একনজরে—

১) খাদ্যদ্রব্য, ত্রিপল, ওষুধ ইত্যাদি।

২) ১০০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ।

৩) স্থানীয় জলাশয়গুলির সংস্কারে সহায়তার জন্য ব্লিচিং পাউডার, পটাশ এবং চুন স্থানীয় প্রশাসনিক সংস্থার হাতে তুলে দেওয়া।

৪) প্রায় ২০০ গ্রামবাসীর মধ্যে সারাদিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আয়োজন ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ।

৫) স্থানীয় বিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থীদের মধ্যে বইখাতা, পেন-সহ শিক্ষা সামগ্রী বিতরণ।

Related articles

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম...

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতিতে আক্রমণের হাত থেকে...

প্রার্থী হয়েও পরীক্ষকের কর্তব্যে অবিচল শিক্ষকরা

ক্লাসরুমের দায়িত্ব সামলে এবার ভোটের (2026 West Bengal Election) ময়দানে শিক্ষকরা (Teacher Candidates)। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক...

IPL: প্লে-অফের সূচিতেও ব্রাত্য ইডেন, বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত বিসিসিআইয়ের

আইপিএলের(IPL) গ্রুপ পর্বে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির দলের ম্যাচ পায়নি ইডেনে(Eden), এবার প্লে পর্বের ম্যাচ থেকেও...