Saturday, April 4, 2026

কলকাতার ৫২% নাগরিক আরও একমাস কঠোর লকডাউনের পক্ষে, সমীক্ষা রিপোর্টে দাবি

Date:

Share post:

কলকাতা শহর আরও একমাস কঠোর লকডাউনের পক্ষে৷ এক অনলাইন সমীক্ষায় এমনই দাবি করা হয়েছে৷

কলকাতার মোট ২৬৪৪ জন বাসিন্দার মধ্যে এই সমীক্ষা চালানো হয়৷ এর মধ্যে ৫২% নাগরিক’ই চান লকডাউন ফিরুক কলকাতায়৷ অন্তত আরও একমাস কঠোর লকডাউন চালু হোক শহরে। নাহলে করোনা গ্রাস করবে গোটা শহরকে৷

‘লোকালসার্কেলস’ নামে এক সোশ্যাল মিডিয়া- কেন্দ্রিক সংস্থা এই অনলাইন সমীক্ষা চালিয়েছে। নাদির গোদরেজ, আরসি ভার্গব, আনন্দ মাহিন্দ্রার মতো উদ্যোগপতিরা এই সংস্থার পরিচালন বোর্ডে রয়েছেন। তাঁদের উদ্যোগেই দেশের সর্বাধিক করোনা সংক্রমিত ৬ টি শহরে এই সমীক্ষা চালানো হয়েছিল। এই তালিকায় দিল্লি, মুম্বই, চেন্নাই-ও রয়েছে।

সমীক্ষার করা হয়, আরও একদফা লকডাউন বৃদ্ধি প্রসঙ্গে নাগরিকরা ঠিক কী চাইছেন, তা নিয়েই৷ কলকাতার ২৬৪৪ জনের মধ্যে সমীক্ষা চালানো হয়৷ এর মধ্যে ৫২% মনে করেন, “অন্তত আর একমাস সম্পূর্ণ লকডাউন বিধি লাগু করা উচিত।”

◾এই সমীক্ষায় অংশ নিয়েছিল দিল্লির প্রায় ৬ হাজার জন। তাদের মধ্যে ৭৯% মনে করে সম্পূর্ণ লকডাউন প্রয়োজন।

◾মুম্বইয়ের ৬৪% মনে করেন লকডাউন জরুরি।

◾চেন্নাইয়ের ৫২৩২ জনের মধ্যে ৬১% সম্পূর্ণ লকডাউনের পক্ষে।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...