Saturday, April 4, 2026

তাঁরা সম্পূর্ণরূপে ভারতীয় দাবি তুলে শহরের বুকে সমাবেশ চিনা পাড়ার বাদিন্দাদের

Date:

Share post:

কলকাতার চিনাপাড়া বলে পরিচিত চায়না টাউনের সামনে শহরের চিনা তৃণমূল সদস্যরা এক বিক্ষোভ সমাবেশ করলো। লাদাখ সীমান্তে চিন সেনার আগ্রাসন ও ২০ ভারতীয় জওয়ানের শহিদ হওয়ার ঘটনার প্রতিবাদেই তাঁদের এই বিক্ষোভ।

এদিনের এই বিক্ষোভের নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী জাভেদ খান ও তার পুত্র ফৈযজ খান। এই বিক্ষোভের কারণ হিসেবে তাঁরা জানিয়েছেন, কলকাতায় যে সমস্ত চিনা পরিবার যুগ যুগ ধরে রয়েছে, তাদেরকে বর্তমানে নানা প্রতিকূল পরিস্থিতির শিকার হতে হচ্ছে। আর তারই প্রতিবাদে আজ তারা এই বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, তাঁরা প্রায় তিন দশক ধরে এই শহর কলকাতায় রয়েছেন। তাঁরা সম্পূর্ণভাবে ভারতীয়। তাঁদের নাগরিকত্বের সমস্ত নথি যেমন, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি ভারতেরই। শহর কলকাতাকে তাঁরা নিজের প্রাণের থেকেও ভালোবাসে। তাঁদের সঙ্গে চিনের কোনও সম্পর্ক নেই।

কিছু মানুষ তাঁদের কটূক্তি করছেন। যারা এটা করছেন, তাঁদেরকে এই কাজ থেকে বিরত থাকার আবেদনও করা হয়েছে।

একইসঙ্গে তাঁদের মত, লাদাখ সীমান্তে ভারতীয় জওয়ানদের ওপর চিনা সৈনিকদের যে আঘাত, তা অত্যন্ত নিন্দনীয়। অবিলম্বে এর জন্য পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগাযোগ নেই। তাঁরা শহর কলকাতায় থাকেন, নিজেদের ভারতবাসী ও কলকাতাবাসী বলেই মনে করেন। এবং সম্পূর্ণ ভারতীয় মতে তারা নিজেদেরকে রেখেছেন। জামাকাপড় থেকে খাওয়া সবকিছু তারা ভারতীয় মতই করেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...