Saturday, April 4, 2026

করোনা আক্রান্ত সৌরভের বৌদি, আইসোলেশনে দাদা স্নেহাশিস  

Date:

Share post:

করোনার থাবা এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারে। করোনা আক্রান্ত হলেন তাঁর বৌদি তথা প্রাক্তন রঞ্জি খেলোয়াড় স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্ত্রী। তাঁকে ভর্তি করা হয়েছে একটি বেসরকারি হাসপাতালে। সিএবি সচিব স্নেহাশিসকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
জানা গিয়েছে, কয়েকদিন ধরেই সৌরভের বৌদি ভুগছিলেন জ্বর, সর্দিকাশিতে। তারপর তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট আসে পজিটিভ। স্নেহাশিসেরও কোভিড টেস্ট হয়। কিন্তু তাঁর প্রাথমিক রিপোর্ট নেগেটিভ এসেছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, শনিবার বিকেলে চিকিৎসকরা স্নেহাশিস  গঙ্গোপাধ্যায়ের স্ত্রীর শারীরিক অবস্থা খতিয়ে দেখবেন। তারপর তাঁরা সিদ্ধান্ত নেবেন হাসপাতালে রেখেই চিকিৎসা করা হবে নাকি বাড়িতে রেখেই করা যাবে তাঁকে।
বেহালার বীরেন রায় রোডে তাঁদের পৈতৃক বাড়িতে স্নেহাশিস ও তাঁর পরিবার থাকেন না।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...