Monday, April 6, 2026

দু’দেশের সম্পর্কের অবনতি হবে, মৃত জওয়ানদের তালিকা প্রকাশ নিয়ে দাবি চিনের

Date:

Share post:

গালওয়ান উপত্যকায় ভারত- চিন সংঘর্ষে শহিদ হয়েছিলেন কুড়ি জন ভারতীয় জওয়ান। কিন্তু ওই সংঘর্ষে কতজন চিনা সেনার মৃত্যু হয়েছে তা প্রকাশ করতে চাইছে না চিন। চিনের বিদেশমন্ত্রক জানিয়েছে, সংঘর্ষে চিনের মৃত জওয়ানদের সংখ্যা নিয়ে কিছু বলার নেই তাদের।

সোমবার চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান জানান, কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দুই দেশ। এই পরিস্থিতিতে মৃত জওয়ানদের তালিকা প্রকাশ করলে কূটনৈতিক আলোচনা বিফলে যাবে। যার আঁচ গিয়ে পড়বে দুই দেশের সম্পর্কের মধ্যে।
প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিং জানিয়েছিলেন, মৃতের সংখ্যা সম্পর্কে কোনও তথ্য দেয়নি চিন। এদিন চিন জানিয়েছে, ভারতের সঙ্গে নতুন করে সম্পর্কের অবনতি করতে চায় না তারা। তাই মৃতের সংখ্যা প্রকাশ্যে আনতে চাইছে না বেজিং।

Related articles

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...