Tuesday, March 31, 2026

৮ বছর পর যে কারণে ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়েছেন, কী তথ্য ফাঁস করলেন টুইঙ্কল খান্না?

Date:

Share post:

অভিনয়ের অন্দরমহলে জন্ম তাঁর। বাবা সুপার স্টার। মা বর্ষীয়ান অভিনেত্রী। তাদের কন্যা হয়েও টুইংকেল খান্নার গলায় অবসাদের সুর। বলেই ফেললেন এই জগত তাঁর নয়। অভিনয়ে অসফল তিনি। কেন বললেন এ কথা!
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে বারেবারে বলিউডে একটি শব্দ জোরালো হচ্ছে সেটি হল নেপোটিজম বা স্বজনপোষণ। এই নিয়েই ঘরে ঘরে চলছে জোরদার চর্চাও ৷ সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, স্টার কিড বা সেলিব্রিটি সন্তান হলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় বলিউডে ৷ জীবনের শুরুতেই একাধিক ছবিতে কাজ করার সুযোগ আসে ৷ ফলে কোনও ভাবেই সফল হতে গেলে সংগ্রাম করতে হয় না ৷ ছবি বক্স অফিসে পারফর্ম না করলেও সুযোগের পর সুযোগ পেয়ে যান তাঁরা ৷

তবে অভিনয় দক্ষতা না থাকলে আস্তে আস্তে মানুষের মন থেকে মুছে যেতে হয় স্টার কিডসদেরও৷ বলিউডের স্বজনপোষণ মনোভাবের অন্যতম উদাহরণ বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্নার মেয়ে টুইঙ্কল খান্না ৷ ইচ্ছা না থাকা সত্ত্বেও অভিনয় জগতে পা রেখেছিলেন টুইঙ্কল খান্না ৷ কয়েক বছর বলিউডে কাজ করার পরে বলিউডকে আলবিদা জানিয়েছেন তিনি ৷ লেখাপড়ায় অত্যন্ত মেধাবী টুইঙ্কল দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অঙ্কতে ৯৭ পেয়েছিলেন ৷ হতে চেয়েছিলেন চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট ৷ বাবা সুপারস্টার, মা-ও সুপ্রতিষ্ঠিত অভিনেত্রী৷

তাই অভিনয় ছাড়া তাঁদেরকে অন্য পেশায় নামার বিষয়ে রাজি করাটা অত্যন্ত কঠিন ছিল, সেই কারণেই ইচ্ছা না থাকা সত্ত্বেও অভিনয় জগতে পা রেখেছিলেন টুইঙ্কল ৷
মা ডিম্পল কপাডিয়া টুইঙ্কলকে বলেছিলেন, অভিনেত্রী হওয়ার পরেও চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়া যেতে পারে ৷ চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট হলে পরে অভিনয়ের ক্ষেত্রে নিজেকে সুপ্রতিষ্ঠিত করাটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে ৷ আট বছর অভিনয় করার পরে টুইঙ্কল অনুভব করেছেন, তিনি অভিনেত্রী হিসাবে ব্যর্থ হয়েছেন।

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...