Saturday, June 20, 2026

বিকল হতে বসেছিল হৃদযন্ত্র, করোনা আক্রান্তের প্রাণ বাঁচিয়ে নজির কলকাতা মেডিক্যাল কলেজের

Date:

Share post:

রোগীর পরিস্থিতি জেনে মুখ ফিরিয়েছিল শহরের একাধিক হাসপাতাল। ধীরে ধীরে বিকল হয়ে যাচ্ছিল করোনা আক্রান্ত এক প্রৌঢ়ের হৃদযন্ত্র। ওই মুহূর্ষ রোগীর প্রাণ বাঁচিয়ে ফের নজির গড়ল কলকাতা মেডিক্যাল কলেজ । হাসপাতাল সূত্রে খবর, আপাতত ভাল আছেন ওই রোগী।

জানা গিয়েছে, ৬৫ বছরের ওই বৃদ্ধের নাম মহম্মদ কাশেম। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এবং সেই সঙ্গে তীব্র বুকে যন্ত্রণা থাকায় কলকাতার একাধিক হাসপাতাল ফিরিয়ে দিয়েছিল তাঁকে। শেষে চলতি মাসের ১৯ তারিখ কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় ওই প্রৌঢ়কে। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা বুঝতে পারেন যে, ওই প্রৌঢ়ের হৃদযন্ত্র কার্যত বিকল হতে বসেছে। তখনই তাঁর হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে প্রয়োগ করা হয় ওষুধ। কিন্তু ওষুধ কাজ করছিল না। এরপরই অ্যাঞ্জিওগ্রাম করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তখন জানা যায় যে, প্রৌঢ়ের গুরুত্বপূর্ণ ধমনির ৯৫ শতাংশই ব্লক। এরপরই অ্যাঞ্জিওপ্লাস্টির করে স্টেন্ট বসানো হয়।

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...