Monday, March 23, 2026

আমফানের ক্ষতিপূরণের তালিকায় নানা ধর্মের ১৩ জনের পিতা একজনই ! ছড়িয়েছে চাঞ্চল্য

Date:

Share post:

আমফানের তাণ্ডবলীলায় কার্যত ধ্বংসের চেহারা নিয়েছে বাংলার একাংশ। আমফানে বাংলায় মৃতদের পরিজনদের আড়াই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু সেই ক্ষতিপূরণের টাকা বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে অধিকাংশ জায়গায় । অবশ্য খোদ মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, বিপর্যয় মোকাবিলায় হাজার কোটির তহবিল তৈরি করে কাজ করছে রাজ্য সরকার। তা বলে একই পিতার নানা ধর্মের ১৩ সন্তানের অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পৌঁছানোয় ছড়িয়েছে চাঞ্চল্য । অবিশ্বাস্য হলেও বাস্তবে এমনই ঘটেছে !
ঘটনাস্থল ডোমজুড় ।  ওই অঞ্চলের            বাসিন্দা কালীপদ দাসের ১৩ সন্তান। কিন্তু মজার বিষয় হলো, তাদের ধর্ম আলাদা । অন্তত পরিসংখ্যান- তথ্য সেই কথাই বলছে। সবার আকাউন্টেই আমফানের ক্ষতিপূরণের টাকা গিয়েছে !
বিজেপির অভিযোগ,
আমফান এর টাকা তৃণমূল লুট করেছে ! এই দলটা দুর্নীতির চরম সীমায় পৌঁছে গেছে। বাংলায় বিজেপি সরকার আসবে বলে দাবি করেছেন বিজেপি নেতৃত্ব । বিজেপি ডোমজুড় মন্ডল-৩ কমিটির পক্ষ থেকে এই ঘটনাটি তাদের ফেসবুকে পেজে প্রকাশ করাও হয়েছে ।
অবশ্য স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিজেপির এই অভিযোগ মানতে চায়নি । তাদের দাবি, কোনও ভাবে ভুল ছাপার কারণে ক্ষতিপূরণ প্রাপ্তদের তালিকায় নানা ধর্মের ১৩ জনের পিতার নাম একই দেখাচ্ছে । বিষয়টি নিয়ে অযথা জলঘোলা করছে বিজেপি ।

Related articles

আরজিকরে অস্বাভাবিক মৃত্যু রোগীর: তদন্তে কলকাতা পুলিশ

ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসা করাতে এসে এক রোগীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের চাঞ্চল্য আরজিকর হাসপাতালে। শ্বাসকষ্টের রোগীকে স্ট্রেচার...

সঙ্গী শুধু মিম, হুমায়ুনের প্রার্থী ঘোষণায় প্রভাব পড়বে না বাংলায়, দাবি তৃণমূলের

রাজ্যে ২৯৪ আসনে প্রার্থী দেবেন। বড় বড় বিরোধীদল তাঁর সঙ্গে জোট করার জন্য উৎসুখ রয়েছে। এরকম অনেক গাল...

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৈরি প্রশাসন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list)। নির্বাচন কমিশনের (ECI) তরফে প্রায়...