Monday, March 23, 2026

সীমান্তে স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা মানবে না ভারত, চিনকে সতর্ক করলেন ভারতীয় রাষ্ট্রদূত

Date:

Share post:

সীমান্তের স্থিতাবস্থা নষ্ট করে নিয়ম লঙ্ঘন করেছে চিন। এই আগ্রাসন মানা হবে না। অবিলম্বে পূর্ব লাদাখে বেজিংকে আগের অবস্থা ফিরিয়ে আনতে হবে। সীমান্তে চিনের কার্যকলাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বললেন চিনে ভারতের রাষ্ট্রদূত বিক্রম মিস্রি। তিনি বলেন, চিনের মনোভাবের কারণেই সীমান্তে শান্তি বিঘ্নিত হচ্ছে। সীমান্তে যে স্থিতাবস্থা বজায় ছিল তা নষ্ট করে চিন সেখানে নির্মাণ কাজ চালাচ্ছে, সেনা সমাবেশ ঘটাচ্ছে। এই কাজ দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পরিপন্থী। এই বছরের এপ্রিল থেকে স্থিতাবস্থা নষ্টের চেষ্টা শুরু করেছে তারা। ভারতীয় রাষ্ট্রদূতের অভিযোগ, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিন এমনভাবে বাধা তৈরি করেছে যে ভারতীয় সেনাদের নিয়মিত পেট্রলিং করা অসম্ভব হয়ে পড়েছে। আগের স্থিতাবস্থা না ফেরালে সীমান্তে দুই দেশের উত্তেজনা কমবে না বলে সতর্ক করেছেন বিক্রম মিস্রি। এদিকে তাঁর অভিযোগগুলি নিয়ে পাল্টা কোনও মন্তব্য করতে চাননি চিনা রাষ্ট্রদূত সান ওয়েইডং। এর অাগে চিনা রাষ্ট্রদূত গালওয়ান উপত্যকায় চিনের সার্বভৌমত্বের যে দাবি করেছিলেন তা সম্পূর্ণ খারিজ করে ভারতের রাষ্ট্রদূত বলেছেন, এইসব অবাস্তব ও অসঙ্গতিপূর্ণ কথাবার্তা য় শান্তি ফিরবে না তা বেজিংয়ের মনে রাখা উচিত। ওদের আচরণের ফলেই সমস্যা বাড়ছে।

 

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...