Tuesday, March 31, 2026

ভোর থেকে গুলির লড়াই, অনন্তনাগে নিকেশ ৩ জঙ্গি

Date:

Share post:

ফের এনকাউন্টারে খতম তিন জঙ্গি। জম্মু-কাশ্মীরের অনন্তনাগে আজ, সোমবার সকালে যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে জঙ্গিরা৷ তবে এখনও পর্যন্ত তাদের পরিচয় জানা সম্ভব হয়নি৷ তারা কোন গোষ্ঠীর, তা নিয়ে খোঁজখবর চালাচ্ছে সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ।

জানা গিয়েছে, জঙ্গিরা লুকিয়ে আছে এমন খবর গোপন সূত্রে পেয়ে পুলিশ ও সেনা জওয়ানরা দক্ষিণ কাশ্মীরের কুলছোহার এলাকায় তল্লাশি অভিযান শুরু করে৷ সেই সময় এক জঙ্গি যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে৷ এরপর শুরু হয় এনকাউন্টার। পালটা জবাব দেয় যৌথ বাহিনী৷ গুলির লড়াইয়ে খতম হয় ওই তিন জঙ্গি৷

জঙ্গিদের মৃতদেহের পাশাপাশি উদ্ধার হয়েছে একটি একে রাইফেল ও ২টি পিস্তলও। এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে বলে আজ ট্যুইট করে জানিয়েছে কাশ্মীর জোনাল পুলিশ।

Related articles

IPL: লক্ষ্য লখনউয়ের হয়ে সেরাটা দেওয়া, অবসর ভাবনা মাঠের বাইরে পাঠালেন শামি

আইপিএলের (IPL) আগে আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসর নিয়ে মুখ খুললেন মহম্মদ শামি (Mohammed Shami)। জাতীয় দলে দীর্ঘদিন ব্রাত্য...

যানজট মুক্ত বসিরহাট উপহার দেওয়ার আশ্বাস বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিতের

বসিরহাটকে (Basirhat) যানজট মুক্ত করাই হবে অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন বসিরহাট দক্ষিণের (Basirhat South TMC Candidate) তৃণমূল...

“কেন যে জলে নামল!”, রাহুলের অকাল মৃত্যুতে গভীর শোকে সৌরভ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুধু রাজনীতি নয় খেলার মাঠের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ইডেনে ভারতের ম্যাচ থাকলেই...

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...