Sunday, June 14, 2026

গালওয়ানে কত সেনার মৃত্যু হয়েছে জানতে বেজিংয়ে পর পর বিক্ষোভ

Date:

Share post:

বেজিংয়ে বিক্ষোভ !

গত ১৫ জুন গালওয়ানে ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে লালফৌজের কতজন সেনা হতাহত হয়েছেন, তা নিয়ে এতদিন পরেও কোনও তথ্য প্রকাশ করেনি বেজিং৷

নিজেদের এই অকারন অবস্থানে, এবার দেশের মধ্যেই অন্যরকম চাপে পড়েছে চিনের কমিউনিস্ট সরকার৷ একটি মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্টে এমনই দাবি করা হয়েছে৷

মার্কিন সংবাদমাধ্যম ‘Breitbart’-এর একটি প্রতিবেদন বলছে, চিনের সাধারণ মানুষ এখন জানতে চাইছেন, গালওয়ানে তাঁদের ঠিক কতজন সেনার প্রাণ হারিয়েছেন৷ বিশেষ করে সেনা পরিবারের সদস্যরা নিহতদের নাম পরিচয় জানতে চাইছেন, তাদের পরিবারের কেউ মৃতের তালিকায় আছেন কি’না! সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে সরব হয়েছেন অনেকেই৷

ওদিকে, নিহত সেনাদের পরিচয় জানানো নিয়ে নীরব থাকার নীতি এখনও চিন সরকার চালিয়ে যাচ্ছে৷ এই মুখ বন্ধ করে থাকাটা সেদেশের মানুষ ভাল ভাবে নিচ্ছেন না৷

সোশ্যাল মিডিয়ায় চিনা সেনাকর্মীদের পরিবারের সদস্যরা শি জিনপিং-এর সরকারের সমালোচনায় দারুনভাবে সরব হয়েছেন৷ তাঁদের দাবি, সরকার এখনই গালওয়ান সংঘর্ষে নিহত চিনা সৈনিকদের নাম প্রকাশ করা হোক৷ নিজেদের পরিবারের সদস্যদের অবস্থা নিয়ে সেনা কর্মীদের পরিবারগুলিও উৎকণ্ঠায় রয়েছেন৷

গালওয়ান সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছিল৷ কিন্তু চিনের কতজন সেনার মৃত্যু হয়, সে বিষয়ে কোনও তথ্য প্রকাশ্যে আনেনি চিন৷ তারা যুক্তি দেখায়, উত্তেজনা প্রশমনের স্বার্থেই তারা এই তথ্য সামনে আনছে না৷ যদিও তাদের কয়েকজন কম্যান্ডারের মৃত্যু হয়েছিল বলে স্বীকার করে বেজিং৷ চিন সরকারের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমস-এর সম্পাদকও ট্যুইটারে স্বীকার করেন যে সংঘর্ষে চিনেরও বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছিলেন৷ এবার চিন সরকার দেশের মধ্যেই চাপে পড়েছে৷

Related articles

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের,...

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...