Monday, April 6, 2026

অধীরের নেতৃত্বে বাইক কাঁধে প্রতিবাদ মিছিল

Date:

Share post:

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। সোমবার, বহরমপুর সাংসদের ডাকে মুর্শিদাবাদ জেলা জুড়ে শুরু হয় অভিনব প্রতিবাদ মিছিল। বহরমপুরে জেলা কংগ্রেসের কার্যালয় থেকে অধীর চৌধুরীর নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলের সামনে মোটর বাইক কাঁধে নিয়ে শহর পরিক্রমা করে কংগ্রেস নেতৃত্ব। গোটা বহরমপুর শহর এই মিছিল পরিক্রমা করে।

এর আগেও পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে মোদি সরকারকে কটাক্ষ করেছেন অধীর চৌধুরী। এমনকী অন্যান্য দেশের পেট্রোপণ্যের দামের তুলনা দিয়েছেন তিনি।

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...