Friday, June 26, 2026

একুশের বিকল্প! বুথ স্তর পর্যন্ত জোটবদ্ধ হয়ে লড়াইয়ের ভাবনা বাম কংগ্রেসের

Date:

Share post:

শুধু রাজ্যস্তরে নয়, জোট বদ্ধ হয়ে কাজ করতে হবে বুথ স্তর পর্যন্ত। তবেই মিলবে সাফল্য। হারিয়ে যাওয়া ভোটব্যাঙ্ক পুনরুদ্ধার করতে বুথ স্তর পর্যন্ত জোটের বার্তা নিয়ে এগোচ্ছে সিপিএম এবং কংগ্রেস।

গত ২৪ জুন দুই দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ স্তর পর্যন্ত জোট করে দুই দলকে লড়াই করতে হবে। বিশ্লেষণ অনুযায়ী, ২০১১ থেকে ২০১৬ সালের বিধানসভা ভোট এবং ২০১৪ থেকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনগুলি কংগ্রেস প্রায় ৭.৩ শতাংশ ভোট হারিয়েছে। সিপিএম হারিয়েছে ৯.৮৮ শতাংশ ভোট। উভয়ে মোট ১৭ শতংশ ভোট হারিয়েছে। ওই ১৭ শতাংশ ভোট দিয়েছে তৃণমূল ও বিজেপির ভোট ব্যাঙ্কে।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ভোট পেয়েছিল ১০.২ শতাংশ। ২০১৯ তা ৪০.৩ শতাংশে দাঁড়িয়েছে। ২০১১ সালের বিধানসভা থেকে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের মধ্যে বামফ্রন্টের ভোট ৯.৮৮ শতাংশ হ্রাস পেয়েছে। ২০১৪ থেকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ভোট ১৬ শতাংশ কমে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রাপ্ত ভোট ৯.৬ শতাংশ। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তা আরও কমে দাঁড়ায় ৫ শতাংশ। এই অবস্থায় জোটবদ্ধভাবে ভোটব্যাঙ্ক বাড়ানোর পথে নেমেছে বাম এবং কংগ্রেস।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...