Saturday, April 4, 2026

অনেককিছু পাল্টে গেলেও ঐতিহ্য-রীতি মেনেই শোভাবাজার রাজবাড়িতে হয়ে গেল কাঠামো পুজো

Date:

Share post:

ঐতিহ্য ও রীতি মেনেই উল্টো রথের দিন উত্তর কলকাতার শোভাবাজার রাজবাড়িতে হয়ে গেল কাঠামো পুজো। এদিন সকাল থেকেই নিয়ম-নীতি মেনে সমস্ত পূজা-অর্চনা শুরু হয় শোভাবাজার রাজবাড়িতে। কাঠামো পুজোর মাধ্যমেই দেবী প্রতিমার আহ্বান শুরু হয়ে যায়। যে কাঠামো পুজো হয় সেই কাঠামো দিয়েই দেবী প্রতিমার দক্ষিণ পা প্রতিষ্ঠান হয় বলে জানিয়েছেন শোভাবাজার রাজবাড়ির সদস্য।

এবছর শোভাবাজার রাজবাড়ির পুজো ২৩১ তম বছরে পা দিতে চলেছে। ১৭৯০ সালে মহারাজা নবকৃষ্ণ দেবের হাত ধরেই এই পুজো প্রতিষ্ঠিত হয় শোভাবাজার রাজবাড়িতে । এবছরও নিয়ম-নীতি মেনে পুজো করা হবে বলে জানিয়েছেন রাজবাড়ির সদস্যরা। তবে সামাজিক সম্পূর্ণ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে এবং সরকারি নির্দেশিকা মেনেই পুজো করা হবে বলে জানিয়েছেন রাজবাড়ির সদস্যরা। করোনা আবহে দেশজুড়ে যে সঙ্কটের সৃষ্টি হয়েছে তা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনা আবহে এবার রাজবাড়ির সদস্যরা জানিয়েছেন, এবারের পুজোয় বাইরের কোনও মানুষকে বা দর্শনার্থীকে শোভাবাজার রাজবাড়িতে প্রবেশ করতে দেওয়া যাবে না ।আর সেই জন্য তাঁরা ক্ষমাপ্রার্থী।

এদিন যে কাঠামো পুজো হলো। এর পরেই দেবীমূর্তি-দেবী প্রতিমা গড়ার কাজ শুরু হয়ে যাবে এবং এই দেবীমূর্তি বা প্রতিমার কাজ সম্পূর্ণ হবে হয় শোভাবাজার রাজবাড়ির মধ্যেই। শোভাবাজার রাজবাড়ির নিজস্ব মৃৎশিল্পী আছেন, যিনি এই প্রতিমা গড়ার কাজ করেন।

এবারে দেবী প্রতিমার উচ্চতা হবে ১৪ ফুট। কিন্তু ওজন অনেকটাই হালকা হবে। প্রতিবছর প্রতিমার ওজন অনেকটাই বেশি হয়, কিন্তু পরিস্থিতি অনুযায়ী এবছর হালকা করতে হবে। তার কারণ যখন দেবীমূর্তি কাঁধে করে নিয়ে যাওয়া হবে সে ক্ষেত্রে অনেক লোক লাগলে, সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে না। তাই প্রতিমা হালকা তৈরি করা হবে। যাতে সহজে বহন করা যায়।

কাঠামো পুজোর পাশাপাশি এদিন শোভাবাজার রাজবাড়িতে সকাল থেকেই উল্টোরথের পুজো শুরু হয়ে যায়। জগন্নাথদেবকে সকাল থেকেই পূজার্চনা করা হয়। ৯ দিনের মাথায় জগন্নাথদেব মাসির বাড়ি থেকে আবার নিজের বাড়িতে ফিরে যান। সে অর্থে শোভাবাজার রাজবাড়ির মধ্যেই উল্টো রথ টানা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেরাই রথের দড়িতে টান দেন রাজবাড়ির সদস্যরা ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...