Sunday, June 14, 2026

জল্পনা বাড়িয়ে নবান্নে মুখোমুখি বৈঠকে সৌরভ ও মমতা

Date:

Share post:

বৃহস্পতিবার দুপুরে একেবারে নিশ্চুপে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভের সঙ্গে মুখ্যমন্ত্রীর বেশ কিছুক্ষণ আলোচনা হয়। আলোচনার বিষয় নিয়ে কেউই মুখ খুলতে রাজি হননি। ফলে জল্পনা বাড়ছে ক্রমশ। নেহাতই এটি সৌজন্য সাক্ষাৎ, না এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ, সে নিয়ে কাটাছেঁড়া চলছে।

অন্যদিকে বাড়িতে বসেই বোর্ড মিটিং, বিজ্ঞাপনের শুটিং করেছেন সৌরভ। এবার বাইরে বেরিয়ে অভিনেত্রী প্রিয়াঙ্কা পালের সঙ্গে শুটিং করলেন। সৌরভ এবং দেশের বিসিসিআইয়ের পদের মেয়াদ খুব শীঘ্রই শেষ হবে তাদের মেয়াদ বৃদ্ধির জন্য সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। সেই বিষয়টি নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে বলে একটি মহলের ধারণা। অন্যদিকে আইপিএল কোথায় হবে সে নিয়ে এখনও দোলাচলে ক্রিকেট বোর্ড। সৌরভের পছন্দ শ্রীলঙ্কা এবং আরব আমিরশাহী। তবে বিশ্বকাপের ভবিষ্যৎ জানার পরেই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।

Related articles

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের,...

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...