Monday, March 23, 2026

BREAKING: উত্তপ্ত পরিস্থিতিতে ‘বার্তা’ দিতে লাদাখে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি

Date:

Share post:

চিনের সঙ্গে সীমান্ত উত্তেজনার পরিস্থিতিতেই শুক্রবার লাদাখের লেহতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৫ জুন এই এলাকাতেই ভারত-চিন সেনা সংঘর্ষে শহিদ হয়েছিলেন ২০ জন বীর ভারতীয় জওয়ান। সেনাবাহিনীর মনোবল বাড়াতে শুক্রবার সকালে সীমান্তে পৌঁছেছেন মোদি। এই মুহূর্তে সীমান্তের পরিস্থিতি কেমন আছে তা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে কথাও বলবেন তিনি। একইসঙ্গে সামরিক হাসপাতালে আহত সেনা জওয়ানদের সঙ্গে দেখা করবেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত।

গত সপ্তাহে মন কি বাত রেডিও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, লাদাখের বিষয়ে ভারত চিনকে উপযুক্ত জবাব দিয়েছে। চিনের নাম না করেই মোদি জানিয়েছিলেন, পড়শি যে কোনও দেশ যদি শত্রুর দৃষ্টিতে তাকায় তবে তার যোগ্য জবাব দিতে ভারত তৈরি। এদিনের লাদাখ সফরে মোদি কী বার্তা দেন জানার অপেক্ষায় গোটা দেশ।

Related articles

নির্বাচনের মুখে বড় ভাঙন কংগ্রেসে! ভোটের মুখে পদ্ম-শিবিরে নাম লেখালেন সন্তোষ পাঠক

বিধানসভা নির্বাচনের দামামা বাজার পর যখন সব দলই ময়দানে নেমে পড়েছে, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল জাতীয় কংগ্রেস।...

বাংলাজুড়ে জনসংযোগ-পাড়া বৈঠকে ঝড় তুলছেন তৃণমূল প্রার্থীরা, মঙ্গলবার থেকে নির্বাচনী প্রচারে মমতা-অভিষেক

ক্যালেন্ডারের পাতায় ঠিক একমাস বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন। আর তার ঠিক ত্রিশ দিন আগে থেকে...

আরজি কর লিফট-মৃত্যু কাণ্ডে এবার জনস্বার্থ মামলা হাই কোর্টে

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকে মৃত্যুর ঘটনায় এবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। হাসপাতালের...

ক্যানিং পূর্বে আরাবুল, ভাঙড়েই নওশাদ: বাম-আইএসএফ সমঝোতার প্রথম তালিকায় চমক

ঈদের পর প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে কথা দিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। সেই মতো সোমবার বিধানসভা নির্বাচনের জন্য ২৩...