Saturday, April 4, 2026

ফের বজ্রাঘাতে মৃত্যু ৪৩ জনের

Date:

Share post:

ফের বজ্রপাতে নিহত ৪৩ জন। ভারতের উত্তর-পশ্চিম প্রান্তের কয়েকটি রাজ্যে শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। এরফলে জলমগ্ন হয়েছে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও বিহার সহ বেশ কয়েকটি রাজ্যের বিস্তীর্ণ এলাকা। এরমধ্যে উত্তরপ্রদেশে বজ্রপাতে মৃতের সংখ্যা ২৩ জন এবং বিহারে ২০ জন।

উত্তরপ্রদেশ প্রশাসন সূত্রে খবর, শনিবার রাজ্যের বিভিন্ন জেলাতে প্রবল বৃষ্টি ও বজ্রপাত হয়। এর ফলে এলাহাবাদে আটজন, মির্জাপুরে ৬ জন, ভাদোইয়ে ৬ জন, কুশাম্বিতে ২ জন ও জৌনপুরে একজন-সহ মোট ২৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলাতে জখম হয়েছেন আরও ২৯ জন।

অন্যদিকে বিহারের প্রশাসন সূত্রে খবর, বিহারের ভোজপুরে ৯ জন, সারানে ৫ জন, কাইমুরে ৩ জন, পাটনায় দুই ও বক্সারে একজনের মৃত্যু হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...