Saturday, April 4, 2026

লে-র হাসপাতালে মোদির ছবি ঘিরে বিতর্ক, প্রতিবাদ ভারতীয় সেনার

Date:

Share post:

শুক্রবার লাদাখ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পূর্ব লাদাখ সীমান্তে সংঘর্ষে জখম জওয়ানদের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেন তিনি। ওই হাসপাতালে সেনাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের কিছু ছবি প্রকাশ্যে এসেছে। ওই ছবি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। একাংশের বক্তব্য ওই ছবিগুলি রীতিমতো সাজিয়ে তোলা। ওটা আসল হাসপাতালের চিত্র নয়। এ বিষয়ে এবার মুখ খুলল ভারতীয় সেনা।

ওই ছবিতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী সেনাদের সঙ্গে কথা বলছেন। অথচ আশেপাশে চিকিৎসক বা কোনও স্বাস্থ্যকর্মী নেই। ওষুধের টেবিল বা স্যালাইন লাগানোর স্ট্যান্ড নেই। ওই ঘরের সিলিং থেকে ঝুলছে একটি প্রজেক্টর। এই ছবি সামনে আসার পরে শুরু হয়েছে বিতর্ক। অনেকের বক্তব্য, ‘সাজানো’ ঘটনা। প্রধানমন্ত্রীর সেনা হাসাপাতাল পরিদর্শনের আসল উদ্দেশ্যই ‘ফোটোসেশন’ ছিল বলে তোপ দেগেছেন বিরোধীরা।

শনিবার ভারতীয় সেনা বিবৃতি জারি করে এসব অভিযোগ উড়িয়ে দেয়। উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লে-র যে হাসপাতালে গিয়েছিলেন। অনেকের মনেই তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এই সন্দেহ ‘বিদ্বেষপূর্ণ এবং ভিত্তিহীন’। পাশাপাশি ওই বিবৃতিতে ভারতীয় সেনা দাবি করেছে, সংক্রমণের কথা মাথায় রেখে হাসপাতালের ওই ঘরকে আইসোলেশন ওয়ার্ডে রূপান্তরিত করা হয়েছে। সাধারণ সময়ে প্রশিক্ষণের কাজে অডিও-ভিজুয়াল রুম হিসাবে ব্যবহার করা হত।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...