Saturday, April 4, 2026

জুম’কে টেক্কা দিতে একগুচ্ছ ফিচার-সহ ভিডিও কলিং অ্যাপ ‘জিয়োমিট’

Date:

Share post:

মুকেশ আম্বানির জিও দিচ্ছে একের পর এক চমক। এবার ‘জুম’ অ্যাপকে টেক্কা দিতে চলে এসেছে জিও’র ‘জিয়োমিট’। বৃহস্পতিবার সন্ধে থেকে জিওর নতুন ভিডিও কনফারেন্সিং অ্যাপ ‘জিয়োমিট’ পাওয়া যাচ্ছে অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাকওএস-এর পাশাপাশি ওয়েবেও। এই অ্যাপের সাহায্যে একটানা ২৪ ঘণ্টা কথা বলা যাবে। আর এই সুবিধা মিলবে একেবারে বিনামূল্যে।

জিও-র তরফ থেকে জানানো হয়েছে, এইচডি কোয়ালিটির অডিয়ো ও ভিডিয়ো কলে একই সময়ে ১০০ জন কথা বলতে পারবেন। সেই সঙ্গে রয়েছে স্ক্রিন শেয়ারিং বা মিটিং শিডিউল করার মতো ফিচার। বৃহস্পতিবার সন্ধে থেকে এই ভিডিও কনফারেন্সিং অ্যাপ পাওয়া যাচ্ছে অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাকওএস-এর পাশাপাশি ওয়েবেও। ইতিমধ্যেই এর বিটা টেস্টিংও হয়ে গিয়েছে বলে জানিয়েছে জিও।

‘জিয়োমিট’ অ্যাপের সুবিধা সম্পর্কে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই অ্যাপের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং চালানো যাবে বিনামূল্যে ২৪ ঘণ্টাই।

প্রাইভেসি বজায় থাকছে এই অ্যাপে?

গ্রাহকদের সুরক্ষার দিকটিও মাথা রেখেছে জিও। প্রাইভেসি বজায় রাখতে এই অ্যাপ চালু করতে হলে ইমেল আইডি ছাড়াও মোবাইল নম্বর দিয়ে সাইন-আপ করতে হবে। সেই সঙ্গে সংস্থার দাবি, সুরক্ষা বাড়াতে সব মিটিংই থাকবে পাসওয়ার্ডের ব্যবস্থা। আগে থেকেই মিটিং শিডিউল করা ছাড়াও এক দিনে একাধিক ভিডিও কনফারেন্সের সুবিধাও মিলবে জিয়োমিট-এ। মিটিংয়ে ‘হোস্ট’-এর অনুমতি ছাড়া ঢোকা যাবে না। এবং ব্যবহারকারীকে ‘ওয়েটিং রুম’-এ রাখতে পারবে ‘হোস্ট’। পাশাপাশি, এক ক্লিকেই তৈরি করা যাবে গ্রুপ, শুরু করা যাবে
কলিং-চ্যাট। একই সঙ্গে যে কোনও পাঁচটি ডিভাইসে ব্যবহার করা যাবে জিয়োমিট। এক ডিভাইস থেকে লগআউট না করেই অন্য ডিভাইসেও চালানো যাবে এটি। ‘সেফ ড্রাইভিং মোড’ ছাড়ও ডাবল ট্যাপ করে এই অ্যাপটি স্ক্রিনে এক্সপ্যান্ড করা যাবে বলেও সংস্থা সূত্রে খবর। পাশাপাশি, কোনও সিঙ্গল মোবাইল স্ক্রিনে জুমের মতো একসঙ্গে চার জনের বদলে সর্বাধিক ন’জন পর্যন্ত ব্যবহারকারীকেও দেখা যাবে।

নো ‘জুম’, এখন শুধুই ‘জিয়োমিট’ অ্যাপ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...