Friday, April 3, 2026

জনশূন্য স্থানে পুলিশের অনুমতিতে হতে পারে আউটডোর: মমতা

Date:

Share post:

জনবসতিহীন, ফাঁকা জায়গায় হতে পারে আউটডোর শুটিং। সোমবার নবান্নে টলিউডের সঙ্গে বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত অভিনেতা-অভিনেত্রী, পরিচালক আউটডোর শুটিংয়ে জোর দেন। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেন, যেসব জায়গায় জনবসতি একেবারেই নেই, লোকের ভিড় এড়ানো যাবে- সেখানে নির্দিষ্ট বিধি মেনে আউটডোর শুটিং করা যাবে। তবে, এ ক্ষেত্রে স্থানীয় পুলিশ-প্রশাসনের সঙ্গে কথা বলে অনুমতি নিয়েই করতে হবে।

পাশাপাশি, তিনি জানান, ইকোপার্কগুলি এখন বন্ধ রয়েছে। চাইলে সেখানে শুটিং করা যেতে পারে। কিন্তু সে ক্ষেত্রেও পুলিশ অনুমতি নিতে হবে। একইসঙ্গে মর্নিংওয়াক ট্র্যাকে সকাল সাড়ে আটটার পর থেকে শুটিং করা যেতে পারে বলে প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রস্তাবে খুশি রাজ চক্রবর্তী, পরমব্রত, সোহমরা।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...