Saturday, April 4, 2026

চিনের দালাল ওলি সরবেন নাকি অারও বাড়বে নেপাল-সংকট?

Date:

Share post:

ব্যক্তিগত স্বার্থে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করে নেপালে রাজনৈতিক সংকট ডেকে এনেছেন চিনের দালাল হিসাবে কাজ করা নেপালি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তাঁর নিজের দল নেপাল কমিউনিস্ট পার্টিই তাঁর স্বেচ্ছাচারিতায় প্রচণ্ড ক্ষুব্ধ। ওলির দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যই তাঁর পদত্যাগ দাবি করেছেন। চিনের অঙ্গুলিহেলনে কাজ করা ওলি কয়েকদিন আগে অভিযোগ করেন, ভারতই তাঁকে প্রধানমন্ত্রী পদ থেকে সরাতে চায়। এজন্য দিল্লিতে বসে চক্রান্ত হচ্ছে। নেপালের প্রধানমন্ত্রীর এই ভিত্তিহীন অভিযোগ খারিজ করে দেয় তাঁর নিজের দল নেপাল কমিউনিস্ট পার্টিই। দলের কো- চেয়ারম্যান পুষ্পকমল দহল ওরফে প্রচণ্ড নেপালের প্রধানমন্ত্রীকে বলেন, ভারত নয়, আমরাই আপনার পদত্যাগ চাই। পার্টিকে অগ্রাহ্য করে আপনি স্বৈরাচারীর মত সরকার চালাচ্ছেন। ব্যক্তিগত স্বার্থে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করছেন, একটি দেশের বিরুদ্ধে কূটনৈতিক রীতিনীতি লঙ্ঘন করে ভিত্তিহীন অভিযোগ তুলছেন। আপনি থাকলে নেপালের মানুষের ক্ষতি। আপনি ক্ষমতা থেকে সরে যান। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রচণ্ডর এই দাবিকে সমর্থন করেছেন অন্য দুই প্রাক্তন প্রধানমন্ত্রী মাধব নেপাল ও ঝালানাথ খানালও। নেপালের সংবাদমাধ্যম সূত্রে খবর, দেশের শাসক দল নেপাল কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ শক্তিশালী স্ট্যান্ডিং কমিটির ৪৫ জন সদস্যের মধ্যে ৩০ জনই ওলির অপসারণ চান। এই পরিস্থিতিতে সোমবার স্ট্যান্ডিং কমিটির বৈঠকে ওলির ভাগ্য ঠিক হওয়ার কথা। তবে দলের সিদ্ধান্তকে অমান্য করে প্রধানমন্ত্রীর পদে থাকতে যে মরিয়া ওলি তার ইঙ্গিত মিলেছে। শোনা যাচ্ছে প্রশাসনিক সমস্ত ক্ষমতা কুক্ষিগত করতে চিনের পরামর্শে নেপালে অর্ডিন্যান্স জারি করতে পারেন ওলি। সেজন্য রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারীর সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করেছেন। চলতি সংকটের আবহে রাষ্ট্রপতি ওলির পাশে আছেন। ওলির নির্দেশেই তিনি পার্লামেন্টের বাজেট অধিবেশন স্থগিত করার ঘোষণা করেছেন। ওলি যে শেষমুহূর্তে মরিয়া হয়ে চরম সিদ্ধান্ত নিতে পারেন তার ইঙ্গিত মিলেছে তিনি পরপর দুবার দেশের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করায়। নিজের দলের অনুগত মন্ত্রীদের নিয়ে পাল্টা ঘোঁট পাকানোর পাশাপাশি রবিবার সেনাপ্রধান জেনারেল পূর্ণচন্দ্র থাপার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন ওলি। ফলে সোমবার বড় ঘটনা ঘটতে চলেছে নেপালের রাজনীতি ও প্রশাসনের অলিন্দে।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...