Saturday, April 4, 2026

কানপুরের গ্যাংস্টার বিকাশের ঘনিষ্ঠ সহযোগীকে এনকাউন্টারে মারল পুলিশ

Date:

Share post:

আটজন পুলিশকে মেরে উধাও হয়ে যাওয়া কানপুরের গ্যাংস্টার বিকাশ দুবেকে ধরতে বড় অপারেশন শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ। এরই মধ্যে বুধবার সকালে ঘটনার আরেক অভিযুক্ত পুলিশের গুলিতে নিহত হল। কানপুরের কাছে হামিরপুরে বিকাশের ডান হাত বলে পরিচিত ঘনিষ্ঠ সহযোগী অমর দুবেকে এদিন সকালে এক এনকাউন্টারে মারল পুলিশ। কানপুরের বিকরু গ্রামে আট পুলিশকে খুনের ঘটনার দিন এই যুবককে বিকাশের বাড়ি থেকেই গুলি ছুঁড়তে দেখা গিয়েছিল। তার বিরুদ্ধেও এফআইআর হয়। এদিকে বিকাশকে ধরতে পুলিশি অভিযানে বড় সূত্রের হদিশ মিলেছে। পুলিশ খুনের পর পালিয়ে হরিয়ানার এক হোটেলে লুকিয়ে ছিল বিকাশ। সেই হোটেলের সিসি ক্যামেরার ছবি পুলিশের হাতে এসেছে। পুলিশ আসার আগেই সেই হোটেল থেকে গা ঢাকা দেয় এই দুষ্কৃতী। তবে তার তিন শাকরেদ আপাতত পুলিশের জালে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...