Friday, June 26, 2026

সংবর্ধনা, ভুরিভোজ, জমায়েতের অভিযোগ তুলে তৃণমূলকে তোপ অশোকের

Date:

Share post:

এটার মানে কী! কোভিড ওয়ারিয়র্সদের সংবর্ধনার নামে এলাহি খাওয়া দাওয়া, জনসমাগম। আর করছেন কারা? রাজ্যের মন্ত্রী কাউন্সিলররা! সদ্য করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরে এসেই শাসক দলের নেতা-মন্ত্রীদের এক হাত নিলেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক-বিধায়ক অশোক ভট্টাচার্য। বর্ষীয়ান সিপিএম নেতার লক্ষ্য দুদিন আগে বিধাননগরের হোটেলে কোভিড জয়ীদের সংবর্ধনার নামে বিরাট খাওয়া-দাওয়ার আসর। যেখানে শাসক দলের নেতা-মন্ত্রী এবং সরকারি অফিসাররা ছিলেন। এই আসর থেকে ক’জন সংক্রামিত হয়েছেন? প্রশ্ন অশোকের। একের পর এক বৈঠক হয়েছে। উত্তরকন্যায় বৈঠক করেছেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সহ একাধিক কর্তা। মঙ্গলবার বৈঠক করেন মন্ত্রী অরূপ বিশ্বাস, গৌতম দেব সহ দলীয় নেতারা। অশোকের বক্তব্য, যারা এই সভায় ছিল, তাদের নিয়ম মতো কোয়ারান্টাইনে যাওয়া। কারা গিয়েছেন? অশোকের তোপ, করোনা প্রতিরোধ করা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য রাজনীতি। এভাবে শিলিগুড়ির করোনা মোকাবিলা সম্ভব নয়। এখনই কলকাতা থেকে ২৫ জনের চিকিৎসক টিম পাঠানো উচিত। কারণ, করোনায় মৃত্যু যাদের মৃত্যু হচ্ছে, তাদের বয়স ৬৫ নয়, আবার কো-মরবিডিটি ছিল না। তাহলে মৃত্যু কেন? তদন্ত হওয়া উচিত। তৃণমূলকে লক্ষ্য করে অশোকের নিশানা, মানুষ এখন রাজনীতি নয়, চিকিৎসা চাইছে। পাল্টা তৃণমূল বলছে, বাড়ি থেকে নিজেকে প্রাসঙ্গিক রাখতেই এসব বলছেন অশোক ভট্টাচার্য। শহরের প্রাক্তন মেয়র জানিয়েছেন, আপাতত তিনি হোম কোয়ারান্টাইনে থেকেই কাজ করবেন।

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...