Saturday, April 4, 2026

ফের নোবেল না পাওয়ার অভিমানে হাওড়া ব্রিজে ওঠার চেষ্টা সেই মহিলার

Date:

Share post:

তিনি কেন নোবেল পুরস্কার জিততে পারলেন না, এই অভিমানে ফের হাওড়া ব্রিজের ওঠার চেষ্টা করলেন উত্তর ২৪ পরগণার অশোকনগরের বাসিন্দা ডলি ঘোষ। তবে এবার বড়সড় কিছু ঘটানোর আগেই পথচারীরাই ব্রিজের রেলিং বেয়ে ওঠার সময়ে তাঁকে জোর করে নামিয়ে দেন। এরপর উত্তর বন্দর থানার হাতে তুলে দেওয়া হয় ওই মহিলাকে।

এই প্রথম নয়, এর আগেও তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন।
গত ৭জুন, সন্ধেবেলা হাওড়া ব্রিজের মাথায় উঠে গিয়েছিলেন ডলি ঘোষ নামের এই মহিলাই। সেবার অনেক ঝুঁকি নিয়ে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় দমকলকর্মী ও পুলিশ তাঁকে নামিয়ে এনেছিলেন।

কিন্তু কেন তিনি বারবার এমন কাজ করেছেন? ডলি ঘোষের দাবি, তাঁর যাবতীয় গবেষণামূলক কাজকর্ম নোবেল কমিটিতে পাঠিয়েছিলেন তিনি। স্বীকৃতি স্বরূপ নোবেল কমিটি তাঁকে নাকি পুরস্কার নেওয়ার আমন্ত্রণও জানায়। কিন্তু তখন বয়স কম থাকায়, তিনি পুরস্কার গ্রহণ করতে পারেননি।

এরপর ডলি ঘোষের বিস্ফোরক দাবি, পরবর্তী সময়ে তাঁকে নোবেল পুরস্কার দেওয়ার পরিবর্তে অমর্ত্য সেনকে দেওয়া হয়েছিল। এই অভিমানে তিনি হাওড়া ব্রিজে উঠে বসেছিলেন বলে জানিয়েছিলেন। এবারও সেই একই বক্তব্য শোনা গেল তাঁর কথায়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...