Monday, March 23, 2026

কবর থেকে বাঁচার জন্য আর্তনাদ, চাঞ্চল্য পাকিস্তানে

Date:

Share post:

এমন যে ঘটতে পারে ভাবতে পারেন নি কেউই। কিন্তু অবাক করে দেওয়ার মতো কাণ্ড ঘটেছে পাকিস্তানে। স্থানীয় এক পাক নিউজ চ্যানেলের রিপোর্টে বলা হয়েছে যে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তান্ডলিয়ানওয়ালার একটি কবরস্থানের ভিতর থেকে মানুষের আওয়াজ আসছে। এই ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে রীতিমতো ভয়ের সঞ্চার হয়েছে।
চ্যানেলের রিপোর্টে বলা হয়েছে যে, কবরের ভিতর থেকে মূলত একজন ব্যক্তিরই আওয়াজ আসছে। সাহায্যের বার্তায় রীতিমতো আর্তনাদ করছেন সেই ব্যক্তি।

স্থানীয়রা জানিয়েছেন, ওই ব্যক্তি বলছেন, ‘আমি এখনও বেঁচে আছি। সাহায্য করুন আমাকে।’ এই খবর সম্প্রচারিত হওয়ার পরই জানা গিয়েছে, কিছুদিন আগে ওই অঞ্চলে ধ্বস নেমেছিল । তখনই হয়তো কবরের ভিতরে পড়ে গিয়েছিলেন ওই ব্যক্তি। সেই সময় বৃষ্টি হচ্ছিল ।আহমেদ নওয়াজ নামে বছর ৩০-এর ওই ব্যক্তি কবরের মধ্যে চাপা পড়ে যান। জ্ঞান ফিরতেই ওই ব্যক্তি বাঁচার জন্য আর্তনাদ করতে থাকেন । সংবাদটি প্রচারিত হতেই স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসে এবং কবর খুঁড়ে আহমেদ কে উদ্ধার করে । কেন ওই ব্যক্তি কবরের কাছে সেই সময় গিয়েছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ ।

Related articles

বাংলাজুড়ে জনসংযোগ-পাড়া বৈঠকে ঝড় তুলছেন তৃণমূল প্রার্থীরা, মঙ্গলবার থেকে নির্বাচনী প্রচারে মমতা-অভিষেক

ক্যালেন্ডারের পাতায় ঠিক একমাস বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন। আর তার ঠিক ত্রিশ দিন আগে থেকে...

আরজি কর লিফট-মৃত্যু কাণ্ডে এবার জনস্বার্থ মামলা হাই কোর্টে

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকে মৃত্যুর ঘটনায় এবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। হাসপাতালের...

ক্যানিং পূর্বে আরাবুল, ভাঙড়েই নওশাদ: বাম-আইএসএফ সমঝোতার প্রথম তালিকায় চমক

ঈদের পর প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে কথা দিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। সেই মতো সোমবার বিধানসভা নির্বাচনের জন্য ২৩...

মিলছে না LPG: নাহুমসের পরে বন্ধ হাতিবাগানের ‘নব মালঞ্চ’!

জয়িতা মৌলিক LPG-র সংকটের জেরে জের বাংলার সাধারণ মানুষ। একই সঙ্গে তীব্র সমস্যায় হোটেল- রেস্তোরাঁগুলি (Hotel-Restaurant)। কিছু জায়গায় কাঠ-কয়লায়...